শনিবার, ২২ আগস্ট ২০২৬

নিজের মাথায় গুলি সাবেক ব্যাংকারের, চমেকে মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করার পর শাহিদ হোসেন (৪৫) নামের এক সাবেক ব্যাংকারের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে স্থানীয় ইমাম হোসেনের বাড়িতে ড্রয়িংরুমে এ ঘটনা ঘটে।
শাহিদ হোসেন ওই এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা।

নিহতের স্ত্রী শারমিন বলেন, ‘আমার স্বামীর মানসিক সমস্যা ছিল। তবে তিনি পুরোপুরি অসুস্থ ছিলেন না।

পিস্তলটি কোথা থেকে এসেছে? পিস্তলটি তার ড্রয়ারে ছিল কি না, নাকি বাইরে থেকে আনা হয়েছিল, তা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। তিনি আগে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে চাকরি করতেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় বদলি করা হলে পরে তিনি চাকরি ছেড়ে দেন’।চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বলেন, ‘সকালে হাজীপাড়া এলাকার বাসায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করেন শাহিদ হোসেন। গুলিবিদ্ধ অবস্থায় পৌনে ৮টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়েছে’।

এ ঘটনায় পিস্তলটি কীভাবে তার কাছে এলো এবং কেন তিনি গুলি চালিয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই বিভাগের সব খবর

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ

সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে...

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক

শুক্রবার রাতের টানা বর্ষণে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরং, কবাখালী, বোয়ালখালী ইউনিয়নসহ বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মেরুং ইউনিয়নে বাঁচা মেরুং স্টিল ব্রিজ এলাকা সড়ক ও...

ক্রেনের সঙ্গে ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাফিসা নাওয়াল (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকালে নেভি...

সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ

সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার...

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক

শুক্রবার রাতের টানা বর্ষণে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরং, কবাখালী,...

ক্রেনের সঙ্গে ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম...

৬৪ রানে অলআউট বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে...