শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার(২১ আগস্ট) বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে নামাজ পড়ে তিনি যান জিয়া স্মৃতি কমপ্লেক্সে। সেখানে পুস্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং মোনাজাত করেন।

এসময় তার সঙ্গে ছিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী।

সমাধি কমপ্লেক্সের চারপাশে নিরাপত্তা বেষ্টনীর বাইরে দলের নেতা-কর্মী-সমর্থক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

রাজনীতির দীর্ঘ পথচলায় বিএনপি মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে বহুবার দলীয় নেতা-কর্মী-সমর্থকদের নিয়ে সেখানে শ্রদ্ধা জানিয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এ শপথ অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের তেইশতম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

এই বিভাগের সব খবর

রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি,...

শিক্ষার আলো ছড়াতে কোস্ট গার্ডের ‘বিদ্যানিকেতন’

নতুন স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চট্টগ্রামের ইছানগরে যাত্রা শুরু করেছে ‘কোস্ট গার্ড বিদ্যানিকেতন’। বাংলাদেশ কোস্ট গার্ডের নিজস্ব উদ্যোগে...

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শেরেবাংলা নগরে...

সর্বশেষ

রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সন্ধ্যা সাড়ে...

শিক্ষার আলো ছড়াতে কোস্ট গার্ডের ‘বিদ্যানিকেতন’

নতুন স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে শিশুদের মাঝে শিক্ষার আলো...

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক খুন

সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে নগরীর চান্দগাঁও থানাধীন...

মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন, সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন...

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৪৩

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলার পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গত...