বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৪৩

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলার পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫ হাজার ৭৮৪টি ইয়াবা, ৮৮ কেজি ১৫৩ গ্রাম গাঁজা, ৬৮১ লিটার ২৫ মিলিলিটার চোলাই মদসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় বুধবার (১৯ আগস্ট) ২৪ ঘণ্টায় রেঞ্জের বিভিন্ন এলাকায় ১৫১টি অভিযান পরিচালনা করে এসব মাদক উদ্ধার করা হয়।

অভিযানে ৫ হাজার ৭৮৪ পিস ইয়াবা, ৮৮ কেজি ১৫৩ গ্রাম গাঁজা, ৬৮১ লিটার ২৫ মিলিলিটার চোলাই মদ, ৪৭ বোতল স্কফ সিরাপ, ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩৭টি মামলা দায়ের করে ১৪৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত মোবাইল কোর্টে ১০০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে ৩৬ হাজার ২৮০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

এই বিভাগের সব খবর

স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি

স্বামী তৌফীক নাওয়াজকে শেষ বিদায় জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন সাবেক মন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) ১২ ঘণ্টা প্যারোলে মুক্তির নির্ধারিত সময়ের মধ্যে বিকাল...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার বিকেলে দলের পক্ষ থেকে পাঠানো এক...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে প্রধান নির্বাচন...

সর্বশেষ

স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি

স্বামী তৌফীক নাওয়াজকে শেষ বিদায় জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা কারাগারে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন দলের জাতীয়...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর...

মেয়াদোত্তীর্ণ ডায়াপারে নতুন মেয়াদ বসিয়ে বিক্রি, পটিয়ায় হাক্কানিয়াকে জরিমানা

চট্টগ্রামের পটিয়ায় আমদানিকৃত মেয়াদোত্তীর্ণ বেবি ডায়াপার নতুন করে তারিখ...

চট্টগ্রামে ডেঙ্গু নিয়ন্ত্রণে ৮ এলাকায় তদারকির দায়িত্বে ১০ ম্যাজিস্ট্রেট

ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে চট্টগ্রাম নগরীতে মাসব্যাপী বিশেষ...

বাবার মৃত্যুর পর মেসির প্রথম গোল

বাবার মৃত্যুর পর মায়ামির জার্সিতে প্রথম গোল পেয়েছেন লিওনেল...