বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মেয়াদোত্তীর্ণ ডায়াপারে নতুন মেয়াদ বসিয়ে বিক্রি, পটিয়ায় হাক্কানিয়াকে জরিমানা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের পটিয়ায় আমদানিকৃত মেয়াদোত্তীর্ণ বেবি ডায়াপার নতুন করে তারিখ বসিয়ে বাজারজাত করার দায়ে হাক্কানিয়া পেপার এন্ড পাল্প মিলকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়েনের পাঁচরিয়া এলাকার হালিম খাঁর চর এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ জানান, আজ সকালে গোপন তথ্যের ভিত্তিতে পটিয়া উপজেলার পাঁচরিয়া এলাকায় অবিস্থিত হাক্কানিয়া পেপার এন্ড পাল্প মিলে অভিযানে যায়। প্রতিষ্ঠানটি বেবি ডায়াপার আমদানি করে বাজারজাত করে আসছেন। কিন্তু তাদের আমাদনিকৃত বেবি ডায়াপারের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই শেষ হয়ে গেছে। কিন্তু কৌশলে সেই মেয়াদ মুছে ২০২৭ সালের ফেব্রুয়ারি এবং ২০২৮ সালের ডিসেম্বরে নতুন মেয়াদ বসিয়ে বাজারজাত করছেন। এ অপরাধে এই প্রতিষ্ঠানটিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে প্রতিষ্ঠানটির মেয়াদোত্তীর্ণ প্রায় ২০ হাজার পিস বেবি ডায়াপার কেটে ধংস করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৩২ লাখ টাকা।

তিনি আরও জানান, এরপর আমরা পাঁচরিয়া মোড়ে খাজা হোটেলে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রান্না এবং উৎপাদনের জন্য ৫ হাজার টাকা ও একই এলাকার ক্যাফে ফুলবন নামক একটি হোটেলে উৎপাদিত পণ্যের মেয়াদ যথাযথভাবে উল্লেখ না করা এবং অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রান্না ও প্রস্তুতের কারণে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান।

এই বিভাগের সব খবর

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে প্রধান নির্বাচন...

চট্টগ্রামে ডেঙ্গু নিয়ন্ত্রণে ৮ এলাকায় তদারকির দায়িত্বে ১০ ম্যাজিস্ট্রেট

ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে চট্টগ্রাম নগরীতে মাসব্যাপী বিশেষ মশক নিধন ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ জন্য নগরীর আটটি এলাকায়...

বাবার মৃত্যুর পর মেসির প্রথম গোল

বাবার মৃত্যুর পর মায়ামির জার্সিতে প্রথম গোল পেয়েছেন লিওনেল মেসি। যদিও বুধবার মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করে সন্তুষ্ট...

সর্বশেষ

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর...

চট্টগ্রামে ডেঙ্গু নিয়ন্ত্রণে ৮ এলাকায় তদারকির দায়িত্বে ১০ ম্যাজিস্ট্রেট

ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে চট্টগ্রাম নগরীতে মাসব্যাপী বিশেষ...

বাবার মৃত্যুর পর মেসির প্রথম গোল

বাবার মৃত্যুর পর মায়ামির জার্সিতে প্রথম গোল পেয়েছেন লিওনেল...

সংকট উত্তরণ ও জনআস্থা অর্জনে সরকারের জন্য ৫টি জরুরি পদক্ষেপ

বিগত সংকটগুলোর সঠিক চিত্র জনসমক্ষে তুলে ধরা এবং ভবিষ্যৎ...

ওয়াদুদ হত্যা মামলা: মোনালিসা ইসলামের ৩ দিনের রিমান্ড

জুলাই আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী...

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের তেইশতম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয়...