বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গু নিয়ন্ত্রণে ৮ এলাকায় তদারকির দায়িত্বে ১০ ম্যাজিস্ট্রেট

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে চট্টগ্রাম নগরীতে মাসব্যাপী বিশেষ মশক নিধন ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ জন্য নগরীর আটটি এলাকায় মশক নিধন কার্যক্রম তদারকিতে চসিকের ১০ জন ম্যাজিস্ট্রেটকে বিভিন্ন অঞ্চলে দায়িত্ব দেওয়া হয়েছে।

আগামী এক মাস ম্যাজিস্ট্রেটরা নিয়মিত অভিযান পরিচালনা করবেন। কোথাও ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হবে।

বিশ্ব মশা দিবস উপলক্ষ্যে আজ (বৃহস্পতিবার) সকালে নগরীর সেন্ট প্ল্যাসিডস স্কুলের সামনে থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

চসিক সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের চিহ্নিত নগরীর আটটি ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ গুরুত্ব দিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হবে। এসব এলাকায় অতিরিক্ত জনবল নিয়োগ করে মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস, লার্ভা নিধন এবং প্রাপ্তবয়স্ক মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করা হবে।

নগরীর ২, ৩, ১৭, ১৮, ১৯, ৩২, ৩৪ ও ৩৯ নম্বর ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় বিশেষ গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনার পাশাপাশি শতাধিক কর্মীকে মশক নিধন কার্যক্রমের জন্য বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আশরাফুল আমিন বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে গত পাঁচ-ছয় মাস ধরে বিটিআই ব্যবহার করছে চসিক। এর ফলে গত বছরের একই সময়ের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

তিনি আরও বলেন, গত বছর এ সময়ে সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা ৮০০-এর বেশি ছিল। চলতি বছরে তা প্রায় ৫৫০ থেকে ৫৮০ জনের মধ্যে রয়েছে। একই সময়ে গত বছর ডেঙ্গুতে আটজনের মৃত্যু হলেও চলতি বছরে এখন পর্যন্ত সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত জনবল দিয়ে কাজ করার পাশাপাশি নগরীর অন্যান্য এলাকাতেও নিয়মিত মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধনের পাশাপাশি নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মশার প্রজননস্থল ধ্বংস করতে নালা-নর্দমা, ড্রেন, নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত জায়গা ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে।
কর্মসূচির অংশ হিসেবে ক্রাশ প্রোগ্রাম শেষে পাথরঘাটা সিটি করপোরেশন বালক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গুবিষয়ক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, গোলাম বাকি মাসুদসহ রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক এবং নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা এমএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে প্রধান নির্বাচন...

মেয়াদোত্তীর্ণ ডায়াপারে নতুন মেয়াদ বসিয়ে বিক্রি, পটিয়ায় হাক্কানিয়াকে জরিমানা

চট্টগ্রামের পটিয়ায় আমদানিকৃত মেয়াদোত্তীর্ণ বেবি ডায়াপার নতুন করে তারিখ বসিয়ে বাজারজাত করার দায়ে হাক্কানিয়া পেপার এন্ড পাল্প মিলকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর...

বাবার মৃত্যুর পর মেসির প্রথম গোল

বাবার মৃত্যুর পর মায়ামির জার্সিতে প্রথম গোল পেয়েছেন লিওনেল মেসি। যদিও বুধবার মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করে সন্তুষ্ট...

সর্বশেষ

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর...

মেয়াদোত্তীর্ণ ডায়াপারে নতুন মেয়াদ বসিয়ে বিক্রি, পটিয়ায় হাক্কানিয়াকে জরিমানা

চট্টগ্রামের পটিয়ায় আমদানিকৃত মেয়াদোত্তীর্ণ বেবি ডায়াপার নতুন করে তারিখ...

বাবার মৃত্যুর পর মেসির প্রথম গোল

বাবার মৃত্যুর পর মায়ামির জার্সিতে প্রথম গোল পেয়েছেন লিওনেল...

সংকট উত্তরণ ও জনআস্থা অর্জনে সরকারের জন্য ৫টি জরুরি পদক্ষেপ

বিগত সংকটগুলোর সঠিক চিত্র জনসমক্ষে তুলে ধরা এবং ভবিষ্যৎ...

ওয়াদুদ হত্যা মামলা: মোনালিসা ইসলামের ৩ দিনের রিমান্ড

জুলাই আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী...

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের তেইশতম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয়...