শনিবার, ৭ নভেম্বর ২০২৬

নকল বই বিক্রি করছে আন্দরকিল্লার পাঠক বুকস, লাখ টাকা জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

নকল বই ছাপিয়ে বিক্রি করছে নগরীর আন্দরকিল্লার পাঠক বুকস। এ অভিযাগে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফয়েজ উল্লাহর নেতৃত্বে একটি দল আন্দরকিল্লার বই মার্কেটে অভিযান পরিচালনা করে।

বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফয়েজ উল্লাহ বলেন, আন্দরকিল্লার বই মার্কেটে অভিযান চালিয়েছি। পাঠক বুকস্ এ দ্য রয়েল সায়েন্টিফিক পাবলিকেশনের নবম-দশম ও একাদশ শ্রেণির বিজ্ঞান সহায়ক একটি বই তারা নকল করে বিক্রি করছিল। আমরা নকল বইগুলো জব্দ করেছি।

তিনি আরও বলেন, নকল বইগুলোতে পেজ মিসিং, লেখা অস্পষ্ট এবং কিছু কিছু ক্ষেত্রে ফর্মা নেই। ছাত্র-ছাত্রীরা এ ধরনের বই কিনে অত্যন্ত ক্ষতির সম্মুখীন হবে। আর নকল বইটির ছাপাও নিম্নমানের। নকল বইয়ের সঙ্গে অরিজিনাল বইয়ের অনেক পার্থক্য। তারা বিষয়টি স্বীকারও করেছে।

মো. ফয়েজ উল্যাহ বলেন, আমাদের কাছে মনে হয়েছে তারা নকল বইটির ছাপার সঙ্গেও জড়িত। ভোক্তা অধিকার আইনে তাদের ১ লাখ টাকা জরিমানা করেছি। নকল বই বিক্রি না করার জন্য বলেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে পড়ে শিক্ষকসহ নিহত ২, আহত ৩০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে মাদ্রাসা শিক্ষাসফরের একটি বাস। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। শনিবার (৭ নভেম্বর)...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে...

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে...

সর্বশেষ

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে পড়ে শিক্ষকসহ নিহত ২, আহত ৩০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে...

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর...

সংস্কৃতি একটা জাতির আয়না ও সবচেয়ে বড় পরিচয়

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের আসন্ন মুক্তা জয়ন্তীর প্রাক–আয়োজন...

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের...