বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (বুধবার) বিকেলে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিইসি মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল সংগঠন। দীর্ঘ ১৭বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামে তারা অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী রাষ্ট্র নির্মাণ ও মেরামতে যে ৩১ দফার ঘোষণা দিয়েছিলেন তা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলকে আরও বেশী সংগ্রাম করতে হবে।
তিনি আরও বলেন, সংগঠনকে সুসংগতি ও শক্তিশালী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জি. জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।
মহানগর, থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী ব্যানার, ফ্যাস্টুন ও ঢাকঢোল নিয়ে স্বতঃস্ফূর্তভাবে র্যালিতে অংশগ্রহণ করে।

