বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বকেয়া বেতনের দাবিতে ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর আতুরের ডিপো এলাকায় চার মাসের বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকরা। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীরা।

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে অক্সিজেন-মুরাদপুর সড়কের আতুরার ডিপোতে ইত্যাদি জিন্স লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে সড়কে অবস্থান নেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা বকেয়া রেখেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি শ্রমিকদের অন্যান্য ন্যায্য দাবিও পূরণ করছে না কারখানা কর্তৃপক্ষ। কাজেই তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন। দ্রুত তাদের দাবি মেনে নিয়ে বকেয়া বেতন পরিশোধ করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

শ্রমিকদের সড়ক অবরোধের কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম জানান, গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ করছেন। তারা বকেয়া বেতনসহ নানা দাবি জানাচ্ছেন। আমাদের পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমঝোতার চেষ্টা চলছে।

এই বিভাগের সব খবর

ডিসেম্বরে যান চলাচল শুরু হবে কালুরঘাট-চাক্তাই মেরিন ড্রাইভ সড়কে

চট্টগ্রামের বহুল প্রতীক্ষিত কালুরঘাট-চাক্তাই চার লেনের মেরিন ড্রাইভ সড়কে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সব ধরনের যানবাহন চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন...

নতুন রোমান্টিক গল্পে ইয়াশ-নিহা

ছোটপর্দার অন্যতম আলোচিত জুটি ইয়াশ রোহান ও নাজনীন নাহার নীহা। এবার আসছে এই জুটির ভালোবাসার গল্পে নির্মিত নাটক ‘মনের মতো মন’। নাটকটির পরিচালনা করেছেন ইমরাউল...

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টের রিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করতে...

সর্বশেষ

ডিসেম্বরে যান চলাচল শুরু হবে কালুরঘাট-চাক্তাই মেরিন ড্রাইভ সড়কে

চট্টগ্রামের বহুল প্রতীক্ষিত কালুরঘাট-চাক্তাই চার লেনের মেরিন ড্রাইভ সড়কে...

নতুন রোমান্টিক গল্পে ইয়াশ-নিহা

ছোটপর্দার অন্যতম আলোচিত জুটি ইয়াশ রোহান ও নাজনীন নাহার...

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টের রিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে ১১ দলীয় জোট...

ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—তুরস্কের...

মাইজভাণ্ডারে আন্তর্জাতিক জশনে ঈদে মিলাদুন্নবী (স.) ৯ সেপ্টেম্বর

ফটিকছড়িস্থ মাইজভাণ্ডার দরবারে ২২তম আন্তর্জাতিক জশনে ঈদে মিলাদুন্নবী (স.)...

আজিম-হাকিম স্কুলে ১৫০ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

কর্ণফুলী উপজেলার আয়ুব–বিবি ট্রাস্ট পরিচালিত আজিম–হাকিম স্কুল অ্যান্ড কলেজের...