বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মাইজভাণ্ডারে আন্তর্জাতিক জশনে ঈদে মিলাদুন্নবী (স.) ৯ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়িস্থ মাইজভাণ্ডার দরবারে ২২তম আন্তর্জাতিক জশনে ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই আয়োজনের প্রস্তুতি, ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সম্মেলন কক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এই সভায় অতিথি ছিলেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন, আওলাদে রাসুল (স.) হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) এবং নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)-এর ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।প্রশাসনিক সমন্বয় সভায় স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন নাজিরহাট হাইওয়ে থানার ওসি আজিজুর রহমান, ফটিকছড়ি থানার পক্ষে এসআই আসম মাহমুদুল হাসান। এছাড়াও ফটিকছড়ি উপজেলা পল্লী বিদ্যুৎ, জনস্বাস্থ্য প্রকৌশল, ফায়ার সার্ভিস ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় আগামী ৯ সেপ্টেম্বরের মূল মাহফিলে আগত হাজারো আশেক ও ভক্তদের নিরাপত্তা বিধান, যাতায়াত নির্বিঘ্ন করা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিস্তারিত আলোচনা হয়। এতে সিদ্ধান্ত হয় যে, মাহফিলে আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের ব্যাপক মোতায়েন করা হবে। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, পানীয় জল ও ফায়ার সার্ভিস প্রস্তুত রাখার বিষয়েও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়। মাহফিলে ছদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন গাউছুল আজম মাইজভাণ্ডারীর সাজ্জাদানশীন হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী। সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।

এই বিভাগের সব খবর

ডিসেম্বরে যান চলাচল শুরু হবে কালুরঘাট-চাক্তাই মেরিন ড্রাইভ সড়কে

চট্টগ্রামের বহুল প্রতীক্ষিত কালুরঘাট-চাক্তাই চার লেনের মেরিন ড্রাইভ সড়কে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সব ধরনের যানবাহন চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন...

বকেয়া বেতনের দাবিতে ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম নগরীর আতুরের ডিপো এলাকায় চার মাসের বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকরা। এতে ওই সড়কে...

নতুন রোমান্টিক গল্পে ইয়াশ-নিহা

ছোটপর্দার অন্যতম আলোচিত জুটি ইয়াশ রোহান ও নাজনীন নাহার নীহা। এবার আসছে এই জুটির ভালোবাসার গল্পে নির্মিত নাটক ‘মনের মতো মন’। নাটকটির পরিচালনা করেছেন ইমরাউল...

সর্বশেষ

ডিসেম্বরে যান চলাচল শুরু হবে কালুরঘাট-চাক্তাই মেরিন ড্রাইভ সড়কে

চট্টগ্রামের বহুল প্রতীক্ষিত কালুরঘাট-চাক্তাই চার লেনের মেরিন ড্রাইভ সড়কে...

বকেয়া বেতনের দাবিতে ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম নগরীর আতুরের ডিপো এলাকায় চার মাসের বকেয়া বেতন...

নতুন রোমান্টিক গল্পে ইয়াশ-নিহা

ছোটপর্দার অন্যতম আলোচিত জুটি ইয়াশ রোহান ও নাজনীন নাহার...

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টের রিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে ১১ দলীয় জোট...

ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—তুরস্কের...

আজিম-হাকিম স্কুলে ১৫০ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

কর্ণফুলী উপজেলার আয়ুব–বিবি ট্রাস্ট পরিচালিত আজিম–হাকিম স্কুল অ্যান্ড কলেজের...