মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের ভুল পরিসংখ্যান প্রত্যাখ্যান ঢাকার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের দেওয়া সাম্প্রতিক বিবৃতির একাধিক তথ্য প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। সরকার জানিয়েছে, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে তাদের দেওয়া তথ্য ভুল ও বিভ্রান্তিকর।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মো’র সঙ্গে বৈঠকে বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনু-বিভাগের মহাপরিচালক মো. তৌফিক-উর-রহমান।

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত ১৫ আগস্টের সংবাদ বিবৃতির প্রসঙ্গ টেনে মহাপরিচালক বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংখ্যাসহ ওই বিবৃতির অনেক তথ্যই ভুল পরিসংখ্যানের ওপর ভিত্তি করে তৈরি।

তিনি স্পষ্ট জানান, জাতিসংঘ ব্যবস্থাপনার অধীনে নিবন্ধিত রোহিঙ্গারাই তাদের সঠিক সংখ্যা নির্দেশ করে।

দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিচয় যাচাই-বাছাই প্রক্রিয়া দ্রুত শেষ করতে মিয়ানমারকে আহ্বান জানান তৌফিক-উর-রহমান।

তিনি জোর দিয়ে বলেন, এই যাচাই-বাছাই প্রক্রিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নেওয়া শিশু এবং ২০১৭ সালের পর রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা নতুন রোহিঙ্গাদেরও অন্তর্ভুক্ত করতে হবে।

বাংলাদেশ বর্তমানে এসব নতুন আসা রোহিঙ্গাদের নিবন্ধন করছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে নিবন্ধিত ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের তালিকার বাইরে থাকা রোহিঙ্গার তথ্য যথাসময়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

যাচাই-বাছাইয়ের কাজের মধ্যে এই অতিরিক্ত তথ্য সঠিকভাবে অন্তর্ভুক্ত করার জন্য মিয়ানমার কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান মহাপরিচালক।

তিনি আরো উল্লেখ করেন, রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে আখ্যা দেওয়া যাবে না। কারণ তাদের নিজস্ব জাতিগত পরিচয় রয়েছে, যা সাম্প্রতিক সময় পর্যন্ত মিয়ানমার কর্তৃপক্ষ নিজেই স্বীকৃতি দিয়ে এসেছে।

মিয়ানমারের রাষ্ট্রদূত মহাপরিচালককে আশ্বাস দেন, তিনি বাংলাদেশের এই উদ্বেগ ও পর্যবেক্ষণগুলো নিজ সরকারের কাছে পৌঁছে দেবেন।

যাচাই করা রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর লক্ষ্যে তাদের পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে মিয়ানমারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন মিয়ানমারের প্রতিনিধি।

তৌফিক-উর-রহমান বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, এই দীর্ঘায়িত সংকটের একমাত্র টেকসই সমাধান লুকিয়ে রয়েছে নিজ জন্মভূমি রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের মধ্যে।

এই বিভাগের সব খবর

সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া’র আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করেছেন। জাপানের টোকিওতে মেইজি কিনেনকানের হানাগাসুমি রেস্তোরাঁয় তারা...

মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে সিএমপিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)- এর উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) সিএমপির লালদীঘিস্থ সদর দপ্তরের কনফারেন্স কক্ষে...

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে শিক্ষার্থীদের বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে শিক্ষার্থীদের বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ দেওয়ার উদ্যোগকে আরও কার্যকর করতে এবার বর্জ্য সংগ্রহ, ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে...

সর্বশেষ

সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস...

মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে সিএমপিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-...

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে শিক্ষার্থীদের বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে শিক্ষার্থীদের বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ...

কানাডার সঙ্গে ‘শিগগিরই’ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডার সঙ্গে একটি বাণিজ্য...

ভারতের টানা ষষ্ঠ সিরিজ জয়ের মিশনে টিকে থাকার চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের

প্রথম দুই টি-টোয়েন্টি জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে...

যৌতুকের বলি ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহাত

প্রেমের সম্পর্ক পেরিয়ে পারিবারিকভাবে ঘর বেঁধেছিলেন তানিয়া কামাল নিহাত...