সোমবার, ২৯ জুন ২০২৬

দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে : চসিক মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হিসেবে যেমন চিহ্নিত তেমনি দুর্যোগ মোকাবেলায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী দেশ হিসেবেও স্বীকৃত।

আজ সকালে নগরীর থিয়োটার ইনস্টিটিউটে নগর দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে দেশের এই সফলতার চাবিকাঠি হচ্ছে দুর্যোগ ব্যবস্থপনার নীতিমালাসমূহ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন যেকোনো দুর্যোগ মোকাবেলায় অনন্য দায়িত্ব পালন করে আসছে। বিগত করোনা মোকাবেলায় সারাদেশের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উল্লেখ্যযোগ্য ভূমিকার কারণে দেশব্যাপী আমাদের কর্মকা-কে অনুসরণ করতে বাধ্য হয়েছে। নগরীতে ইতোমধ্যে ৪১ টি ওয়ার্ডে নগর স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনার নীতিমালা অনুসরণ করে কমিটি গঠন করা হয়েছে। সেভ দ্য চিনড্রেন প্রয়াসের সহায়তার নগরীর ৪ টি ওয়ার্ডে ঝুঁকি হ্রাসে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আজ এই কর্মশালায় কাউন্সিলরগণ দুর্যোগ মোকাবেলায় তাদের ভূমিকা ও করণীয় সর্ম্পকে অবহিত হয়ে তা বাস্তবে প্রয়োগ করবেন বলে আশা করি।

তিনি বলেন, আমরা দুর্যোগ মোকাবেলা করে যে অভিজ্ঞতা অর্জন করি তা সঠিকভাবে কাজে লাগাতে পারলে বড় কোন প্রশিক্ষণের প্রয়োজন পড়ে না। সম্প্রতি সীতাকু-ে সংঘটিত অগ্নিকা- ও বিস্ফোরণ হয়েছে। তাতে আমাদের স্বেচ্ছাসেবকেরা যেভাবে ঝাঁপিয়ে পড়ে দিনের পর দিন কাজ করেছে এই কাজ থেকে যে অভিজ্ঞতা তারা অর্জন করেছে এর থেকে বড় প্রশিক্ষণ হতে পারে না।

চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. নুরুন্নাহার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনার স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর জহুরুল আলম জসিম, বর্জ্য বস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মোবারক আলী, সচিব খালেদ মাহমুদ, সেভ দ্য চিলড্রেনের পরিচালক মোস্তাক হোসেন, প্রকৌশলী ড. তারেক বীন ইউসুফ, ইপসার নাছিমা বানু, ইপসার পরিচালক পলাশ কুমার চৌধুরী প্রমুখ।

বিশেষ অতিথি ড. নুরুন্নাহার চৌধুরী বলেন, এ ধরণের কর্মশালা আয়োজন আজকের প্রেক্ষাপটে সময়ের দাবি। ঝুঁকি হ্রাস, ঝুঁকির জন্য জরুরি সেবা প্রদান এবং ঝুঁকি মোকাবেলায় কি ধরণের প্রস্ততি গ্রহণ করা দরকার এসব বিষয়ে অবগত হওয়ার জন্য কর্মশালার প্রয়োজন রয়েছে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরি করা না গেলে দুর্যোগ মোকাবেলা কঠিন হয়ে পড়ে। তিনি জন প্রতিনিধিদের সম্পৃক্ততার মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় সচেতনতা সৃষ্টি করতে পারলে এই কর্মশালা সার্থক হবে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...