বুধবার, ১৯ আগস্ট ২০২৬

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন : প্রতিদ্বন্দ্বি প্রার্থী দুজন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী আজ ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর আগে, মনোনয়নপত্র বাছাই শেষে দু’জন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছিল। তাদের কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন-মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম।’

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব এসব কথা বলেন।

আখতার আহমেদ বলেন, জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোটগ্রহণ শুরুর আগে ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে সংসদ সদস্যদের অবহিত করবেন। এরপর ভোটগ্রহণ শুরু হবে।

ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ব্যালট পেপার প্রস্তুত করা হয়েছে। ব্যালট পেপারের একটি অংশ মুড়ি এবং অপরটি মূল ব্যালট পেপার। সংসদ সদস্যরা পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপার গ্রহণ করবেন।

ব্যালট পেপারের ডান পাশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুযায়ী মুদ্রিত থাকবে। নামের পাশে নির্ধারিত স্থানে সংসদ সদস্যরা পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট দেবেন। পরে ব্যালট পেপার নির্ধারিত ব্যালট বাক্সে জমা দেবেন।

বিকেল ৫টা পর্যন্ত ব্যালট গ্রহণ করা হবে। এরপর ভোট গণনা শুরু হবে।

আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। ভোট গণনার সময় কতজন সংসদ সদস্য ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ, কতটি বাতিল এবং কতটি অব্যবহৃত রয়েছে-এসব হিসাব করা হবে। প্রাপ্ত বৈধ ভোটের মধ্যে যিনি সর্বাধিক ভোট পাবেন, প্রধান নির্বাচনী কর্মকর্তা প্রাথমিকভাবে সংসদ কক্ষেই তাকে বিজয়ী ঘোষণা করবেন। পরে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে এবং এরপর গেজেট প্রকাশ করা হবে। এ জন্য প্রয়োজনীয় ন্যূনতম সময়ই লাগবে।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া চারটি ধাপে সম্পন্ন হচ্ছে-মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহার এবং ভোটগ্রহণ। আজ তৃতীয় ধাপ শেষ হয়েছে। এরপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৩৫ বছর পর এমন একটি নতুন অভিজ্ঞতার জন্য সবাই অপেক্ষা করছে।

এই বিভাগের সব খবর

ডিসেম্বরে যান চলাচল শুরু হবে কালুরঘাট-চাক্তাই মেরিন ড্রাইভ সড়কে

চট্টগ্রামের বহুল প্রতীক্ষিত কালুরঘাট-চাক্তাই চার লেনের মেরিন ড্রাইভ সড়কে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সব ধরনের যানবাহন চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন...

বকেয়া বেতনের দাবিতে ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম নগরীর আতুরের ডিপো এলাকায় চার মাসের বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকরা। এতে ওই সড়কে...

নতুন রোমান্টিক গল্পে ইয়াশ-নিহা

ছোটপর্দার অন্যতম আলোচিত জুটি ইয়াশ রোহান ও নাজনীন নাহার নীহা। এবার আসছে এই জুটির ভালোবাসার গল্পে নির্মিত নাটক ‘মনের মতো মন’। নাটকটির পরিচালনা করেছেন ইমরাউল...

সর্বশেষ

ডিসেম্বরে যান চলাচল শুরু হবে কালুরঘাট-চাক্তাই মেরিন ড্রাইভ সড়কে

চট্টগ্রামের বহুল প্রতীক্ষিত কালুরঘাট-চাক্তাই চার লেনের মেরিন ড্রাইভ সড়কে...

বকেয়া বেতনের দাবিতে ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম নগরীর আতুরের ডিপো এলাকায় চার মাসের বকেয়া বেতন...

নতুন রোমান্টিক গল্পে ইয়াশ-নিহা

ছোটপর্দার অন্যতম আলোচিত জুটি ইয়াশ রোহান ও নাজনীন নাহার...

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টের রিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে ১১ দলীয় জোট...

ব্রাজিল কিংবদন্তি রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুঞ্জন

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—তুরস্কের...

মাইজভাণ্ডারে আন্তর্জাতিক জশনে ঈদে মিলাদুন্নবী (স.) ৯ সেপ্টেম্বর

ফটিকছড়িস্থ মাইজভাণ্ডার দরবারে ২২তম আন্তর্জাতিক জশনে ঈদে মিলাদুন্নবী (স.)...