মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মডেল রিধির আত্মহত্যার ঘটনায় প্রেমিকের জামিন শুনানি পেছাল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মডেল রিধিকা রিধির আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানের জামিনের বিষয়ে শুনানি পিছিয়েছে।

মঙ্গলবার(১৮ আগস্ট) জামিন শুনানির কথা ছিল, তবে আসামিপক্ষের আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক আগামীকাল বুধবার (১৯ আগস্ট) নতুন তারিখ রাখেন।

প্রসিকিউশন বিভাগের এসআই কামাল হোসেন এ তথ্য দিয়েছেন।

গত ১৬ অগাস্ট রিধিকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিধির মা মনি বেগম সেদিন বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় রিধির প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়। ঘটনার দিন হাসিবুর রিধিকে দেখতে তার বাসায় এসেছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

গেল রোববার মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই আব্দুল ওয়াদুত আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

হাসিবুর রহমানের পক্ষে তার আইনজীবী গোলাম কিবরিয়া ছোটন জামিন চেয়ে আবেদন করেন। তবে মঙ্গলবার শুনানি করতে চান তিনি। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির দিন রেখেছিল মঙ্গলবার। তবে এদিনও শুনানি শুনানি পেছাল।

পুলিশ বলছে, ঘটনার সময় রিধি তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ ও এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

মডেলিংয়ের পাশাপাশি বেশ কটি নাটকে অভিনয় করেছেন রিধি। এর মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘সুন্দরী’।

এই বিভাগের সব খবর

সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান ঘিরে ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিস’ জারির...

চট্টগ্রামে শিপ ইয়ার্ডে ৯ শ্রমিকের মৃত্যুতে মামলা, তদন্তে বিষাক্ত গ্যাসের সন্ধান

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চার দিন পর অপমৃত্যু (ইউডি) মামলা করেছে পুলিশ। একই...

চট্টগ্রামে নারীদের জন্য গোলাপি বাসের যাত্রা শুরু

নারীদের স্বস্তিদায়ক যাতায়াতে চট্টগ্রামেও চালু হল গোলাপী বাস। মঙ্গলবার(১৮ আগস্ট)সকালে নগরীর কালুরঘাট এলাকায় এ সেবা উদ্বোধন করা হয়। এ সেবার আওতায় বিআরটিসির একটি দ্বিতল ও...

সর্বশেষ

সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান ঘিরে ‘মানবতাবিরোধী...

চট্টগ্রামে শিপ ইয়ার্ডে ৯ শ্রমিকের মৃত্যুতে মামলা, তদন্তে বিষাক্ত গ্যাসের সন্ধান

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত...

চট্টগ্রামে নারীদের জন্য গোলাপি বাসের যাত্রা শুরু

নারীদের স্বস্তিদায়ক যাতায়াতে চট্টগ্রামেও চালু হল গোলাপী বাস। মঙ্গলবার(১৮ আগস্ট)সকালে...

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

ভৌগোলিক নৈকট্যকে অর্থনৈতিক সুবিধায় রূপান্তর করে বাংলাদেশ ও ভারতের...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন

মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং...

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুটি স্বতন্ত্র ও স্বচ্ছ...