বোয়ালখালীতে সিএনজি অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বুধবার( ১৫ জুন) বিকেলে এ ঘটনা ঘটেছে। কালুরঘাট ভান্ডালজুড়ি সড়কের বাগানবাড়ি এলাকায় কালুরঘাটগামী সিএনজি চালিত অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি টেক্সী অপর সিএনজি টেক্সীকে ওভারটেক করতে গিয়ে এ ঘটনা ঘটেছে ,এতে একজন আহত হয়।

