সোমবার, ১৭ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে জাহাজ থেকে পড়ে নাবিক নিখোঁজ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে কার্গো জাহাজ থেকে সাগরে পড়ে এক নাবিক নিখোঁজ হয়েছেন। মো. ইয়াসিন (৫০) নামে এই বাংলাদেশি স্টিভেডোরকে উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান চলছে।

রবিবার (১৬ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে বন্দরের আলফা অ্যাঙ্করেজে অবস্থানরত ‘এমভি ক্রিমসন গ্রেস’ জাহাজ থেকে সাগরে পড়ে তিনি নিখোঁজ হন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সাগরে পড়ার পর জোয়ারের স্রোতে ইয়াসিন উত্তর দিকে ভেসে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই তাকে উদ্ধারে তৎপরতা শুরু হয়।

উদ্ধার অভিযানে নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি সোয়াডস বোট এবং কোস্ট গার্ডের দুটি জাহাজ ও একটি বোট অংশ নিয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোনও বিষয়টি নিশ্চিত করেছে।

সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘ঘটনার পরপরই কোস্ট গার্ডকে উদ্ধার অভিযানের জন্য অবহিত করা হয়। একই সঙ্গে আশপাশে অবস্থানরত সব জলযানকে উদ্ধারকাজে সহায়তার জন্য চট্টগ্রাম পোর্ট অথরিটির রেডিও থেকে অনবরত ভিএইচএফ বার্তা প্রচার করা হচ্ছে।’

এই বিভাগের সব খবর

যুবলীগ নেতা সৈয়দ মাহমুদুল হক বিমানবন্দরে গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হককে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ডবলমুরিং...

চট্টগ্রামে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকার এক বাসায় আয়োজিত ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)...

বিকল্প অর্থায়নের পথ খুঁজছে সরকার, বিনিয়োগে আগ্রহী জেপি মরগান ও গোল্ডম্যান স্যাকস : অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থায়ন কাঠামোকে নতুনভাবে সাজাতে বিকল্প অর্থায়নের উৎস খুঁজছে সরকার। একই সঙ্গে দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ...

সর্বশেষ

যুবলীগ নেতা সৈয়দ মাহমুদুল হক বিমানবন্দরে গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক...

চট্টগ্রামে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকার এক বাসায় আয়োজিত ‘গোপন...

বিকল্প অর্থায়নের পথ খুঁজছে সরকার, বিনিয়োগে আগ্রহী জেপি মরগান ও গোল্ডম্যান স্যাকস : অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থায়ন কাঠামোকে নতুনভাবে সাজাতে বিকল্প অর্থায়নের উৎস খুঁজছে...

মীরসরাইয়ে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার

চট্টগ্রামের মীরসরাইয়ে একটি মাইক্রোবাস থেকে ১৩০ কেজি গাঁজা ও...

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানুষের জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী বিভিন্ন...

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

টেস্ট ক্রিকেটে টানা চারদিন বাংলাদেশের জন্য দুর্দান্ত কাটল। শক্তিশালী...