শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ (শুক্রবার) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দুর্ঘটনায় নিহত ও আহতদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘তদন্ত করে যা পাওয়া যাবে, তার প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। এখানে কারো পক্ষে-বিপক্ষে কিছু নেই। সরকারের দায়িত্ব হচ্ছে তদন্ত করে সঠিক তথ্যটা বের করে নিয়ে আসা এবং তার প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া।’

দুর্ঘটনার আন্তর্জাতিক প্রভাব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই গ্রিন ইয়ার্ডের কমপ্লায়েন্সের বিষয়ে জোর দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, গ্রিন ইয়ার্ডের গ্রেডিং সরকার করে না। এটি হংকং কনভেনশনের নির্ধারিত নীতিমালা অনুযায়ী করা হয়। ওই নীতিমালা পূরণ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে গ্রিন ইয়ার্ডের সনদ দেওয়া হয়।

অর্থমন্ত্রী বলেন, ‘গ্রিন ইয়ার্ডের যে হংকং কনভেনশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সরকার হিসেবে আমাদের দায়িত্ব-তাদের কোনো কমপ্লায়েন্সের অভাব ছিল কি না, সেটি দেখা।’

এর আগে সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজের ভেতর থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত আটজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

দুর্ঘটনার পর ঝুঁকিপূর্ণ উদ্ধার তৎপরতায় সহায়তা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি ইউনিট মোতায়েন করা হয়েছে। জাহাজের ভেতরে গ্যাসের উপস্থিতি থাকায় উদ্ধারকাজও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

চমেক হাসপাতালে ভর্তি আহতদের চিকিৎসা এবং দুর্ঘটনা তদন্তের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী।

এই বিভাগের সব খবর

সাদা শাড়িতে নতুন লুকে ধরা দিলেন সাদিয়া আয়মান

জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান। প্রায়ই তার স্টাইলিশ লুক নিয়ে আলোচনায় থাকেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিও তিনি। প্রায়শই নিজেকে নান্দনিক রূপে নিজেকে মেলে...

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের একটি জাহাজ মোটর ট্যাংকার ‘SEA SPIKE’ এবং অপরটি বাল্ক ক্যারিয়ার ‘SUN SHINE’ বলে...

দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বাংলাদেশ ও কসোভোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) প্রক্রিয়া শুরু করা এবং ইউরোপীয় বাণিজ্য সুবিধাগুলোকে কাজে লাগানোর...

সর্বশেষ

সাদা শাড়িতে নতুন লুকে ধরা দিলেন সাদিয়া আয়মান

জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান। প্রায়ই তার স্টাইলিশ লুক নিয়ে...

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা...

দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বাংলাদেশ ও কসোভোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা...

সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস...

কাপ্তাই সড়কে বন্যহাতির অবস্থান, বন বিভাগের তৎপরতায় রক্ষা পেলেন বহু যাত্রী

জেলার কাপ্তাই-আসামবস্তী আগর বাগান সড়কের ওপর দীর্ঘ সময় ধরে...

গ্যাস না পেয়ে সড়ক অবরোধ করলো সিএনজি অটোরিকশা চালকরা

দিনের পর দিন অপেক্ষা করেও সিএনজি গ্যাস না পাওয়ায়...