সোমবার, ২৯ জুন ২০২৬

স্ত্রী হত্যা মামলায় পুলিশের এসআই হাজতে

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় স্ত্রী ফাতেমা আক্তার কলি হত্যা মামলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জাবেদকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৪ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

মিজানুর রহমান জাবেদ নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুরের বাসিন্দা ও মামলার সময় হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। মৃত ফাতেমা আক্তার কলি একই উপজেলার কাদির হানিফ ইউনিয়নের বাসিন্দা। এর আগে মঙ্গলবার (১৪ জুন) দুপুরে নিজবাড়ি থেকে জাবেদকে গ্রেফতার করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালে পারিবারিকভাবে সুধারাম থানার বিনোদপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এসআই মো. মিজানুর রহমানের সঙ্গে ফাতেমা আক্তার কলির বিয়ে হয়। নগরীর হালিশহরের শান্তিবাগ এলাকায় ভাড়া বাসায় তারা থাকতেন। কিন্তু বিভিন্ন সময় কলিকে মারধর করতেন জাবেদ। এরই মধ্যে জাবেদ পাশের এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। এ সব বিষয়ে নিয়ে তাকে নিষেধ করলে কলির ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়।

নিহত কলির স্বজনদের অভিযোগ, চলতি বছরের ২৫ মার্চ বিকেলের কোনো একসময় ফাতেমা আক্তার কলিকে মারধর করেন। এরপর হত্যা করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গিয়ে কলি আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যদের মোবাইলে জানান তার স্বামী এসআই জাবেদ।

মৃত্যুর পর কলির গলায় গোলাকার কালো দাগ এবং হাতে কাটা জখমের একাধিক চিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের বাবা আহসান উল্লাহ বাদী হয়ে এসআই মিজানুর রহমান জাবেদসহ ৫ জনকে আসামি করে হালিশহর থানায় মামলা দায়ের করেন।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...