শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় ছাদের র‍্যালিং থেকে ছিটকে পড়ে এক শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিলী ২ নম্বর ওয়ার্ডের মৌলভীর টিলা এলাকায় ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিশাত ওই এলাকার আব্দুস ছবুরের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় নিশাতের মা সুলতানা আক্তার দুপুরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে নিশাত বাড়ির ছাদে ফুলের বাগান দেখতে যায়। একপর্যায়ে ছাদের র‍্যালিং থেকে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে।

জুমার আজানের সময় নিশাতের চাচি জান্নাতুল কাউছার ছাদে গিয়ে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। পরে তিনি পরিবারের অন্য সদস্যদের ডাকলে দ্রুত শিশুটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী রাঙ্গামাটির কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. হোসেন বলেন, “ঘটনাটি আমি শুনেছি। শিশুটি ছাদের ওপর ফুলের বাগান দেখতে গিয়ে ছাদের র‍্যালিং থেকে পড়ে গেছে বলে জানতে পেরেছি। বিষয়টি খুবই দু:খজনক।”

এদিকে, শিশুটির এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের সব খবর

সাদা শাড়িতে নতুন লুকে ধরা দিলেন সাদিয়া আয়মান

জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান। প্রায়ই তার স্টাইলিশ লুক নিয়ে আলোচনায় থাকেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিও তিনি। প্রায়শই নিজেকে নান্দনিক রূপে নিজেকে মেলে...

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের একটি জাহাজ মোটর ট্যাংকার ‘SEA SPIKE’ এবং অপরটি বাল্ক ক্যারিয়ার ‘SUN SHINE’ বলে...

দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বাংলাদেশ ও কসোভোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) প্রক্রিয়া শুরু করা এবং ইউরোপীয় বাণিজ্য সুবিধাগুলোকে কাজে লাগানোর...

সর্বশেষ

সাদা শাড়িতে নতুন লুকে ধরা দিলেন সাদিয়া আয়মান

জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান। প্রায়ই তার স্টাইলিশ লুক নিয়ে...

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা...

দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

বাংলাদেশ ও কসোভোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা...

সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস...

কাপ্তাই সড়কে বন্যহাতির অবস্থান, বন বিভাগের তৎপরতায় রক্ষা পেলেন বহু যাত্রী

জেলার কাপ্তাই-আসামবস্তী আগর বাগান সড়কের ওপর দীর্ঘ সময় ধরে...

গ্যাস না পেয়ে সড়ক অবরোধ করলো সিএনজি অটোরিকশা চালকরা

দিনের পর দিন অপেক্ষা করেও সিএনজি গ্যাস না পাওয়ায়...