রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চমেকে বৈজ্ঞানিক সেমিনারে ডেঙ্গু চিকিৎসার হালনাগাদ গাইডলাইন নিয়ে আলোচনা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ডিপার্টমেন্ট অব মেডিসিন ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন চট্টগ্রাম ব্রাঞ্চের উদ্যোগে বৈজ্ঞানিক সেমিনার বুধবার সকালে সিএমসির নিউ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যৌথভাবে সভাপতিত্ব করেন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুস সাত্তার এবং বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন চট্টগ্রাম ব্রাঞ্চের আহ্বায়ক ও চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জসীম উদ্দিন।

সেমিনারে ডেঙ্গু চিকিৎসার হালনাগাদ গাইডলাইন ও ডেঙ্গু প্রতিরোধ উপায় নিয়ে আলোচনা হয়।

মেডিসিন বিভাগের রেসিডেন্ট ফিজিশিয়ান ডা. রিয়াসাদ সাহাবুদ্দিনের সঞ্চলনায় এতে অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চমেকের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুর রব, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি প্রমুখ।

ডেঙ্গু রোগের বর্তমান পরিস্থিতির ওপর আলোচনা করেন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. হাবীব হাসান, সহকারী অধ্যাপক ডা. রবিউল আলম মো. এরফান উদ্দিন ও সিনিয়র কনসালটেন্ট ডা. নুর মোহাম্মদ।

সেমিনারে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন চট্টগ্রাম ব্রাঞ্চের আজীবন সদস্য এবং মেডিসিন বিভাগের ফ্যাকাল্টিগণ, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার মেডিসিন, শিশু ও গাইনী ও অবস কনসালটেন্টগণ, রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ও নার্সিং স্টাফরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...