বুধবার, ১২ আগস্ট ২০২৬

জরুরি গ্যাস আমদানিসহ ৪ প্রস্তাবের নীতিগত অনুমোদন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দেশে জরুরি গ্যাসের চাহিদা মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) আটটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিসহ চারটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আজ বুধবার কমিটির ২৫তম সভায় এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়।

জানা গেছে, মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে সৃষ্ট জরুরি গ্যাসের চাহিদা পূরণে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তিনটি পৃথক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মোট আটটি কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে হংকং ঝেনইউ শিপিং থেকে দুই কার্গো, মালয়েশিয়ার পেট্রোনাস থেকে দুই কার্গো, চীনের চায়না রুনজে হোল্ডিংস থেকে দুই কার্গো এবং যুক্তরাষ্ট্রের দারাব ইনকর্পোরেটেড থেকে দুই কার্গো এলএনজি সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানি করা হবে।

এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বাস্তবায়নাধীন ‘নদী প্রবাহ পুনরুদ্ধার, নৌ-পথের উন্নয়ন ও বন্যা ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় ‘জিনাই, সুতিয়া ও কাঁচামাটিয়া নদীর খননসহ আনুষঙ্গিক কাজ’ সরাসরি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘এসএসপিরিট’ প্রকল্পের আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে অ্যানড্রয়েড ট্যাব কেনার একটি প্রস্তাবও নীতিগতভাবে অনুমোদন করেছে কমিটি।

সভায় অনুমোদিত চারটি প্রস্তাবের মধ্যে তিনটি এলএনজি আমদানিসংক্রান্ত এবং অপর দু’টি প্রস্তাব নদী খনন ও ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ট্যাব কেনাসংক্রান্ত বলে জানানো হয়।

এই বিভাগের সব খবর

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: কবির

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারীত্ব বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ে উল্লেখযোগ্য...

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ের প্রত্যয় বাংলাদেশের

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল (বৃহস্পতিবার) ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন লড়াই করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়...

চট্টগ্রাম বন্দরসীমায় নিরাপদ নৌ-চলাচল নিশ্চিতে ৩ নির্দেশনা কর্তৃপক্ষের

চট্টগ্রাম বন্দরসীমায় নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে তিনটি নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরসীমা, বহির্নোঙরে জাহাজের নিরাপত্তা, অননুমোদিত নৌযান চলাচল এবং অবৈধভাবে মাছ ধরার...

সর্বশেষ

যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: কবির

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও...

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ের প্রত্যয় বাংলাদেশের

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল (বৃহস্পতিবার) ডারউইনের...

চট্টগ্রাম বন্দরসীমায় নিরাপদ নৌ-চলাচল নিশ্চিতে ৩ নির্দেশনা কর্তৃপক্ষের

চট্টগ্রাম বন্দরসীমায় নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে তিনটি নির্দেশনা জারি...

বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই : অর্থমন্ত্রী

তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ...

চীনের অর্থনীতি বদলানোর কারিগর সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই

চীনের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির অভাবনীয় অর্থনৈতিক উত্থানের অন্যতম...

৫০ শতাংশ চাঁদা দাবি, আনোয়ারায় পুলিশের সামনেই ঠিকাদারের ওপর হামলা

ইউনাইডেট চট্টগ্রাম পাওয়ার লিমিডেটের (ইউসিপিএল) এক ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ...