সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সাদার্ন ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স বিভাগে দিনব্যাপী ভার্চুয়াল কর্মশালা

- Advertisement -
Single page 1st Paragraph

সাদার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের সেল্ফ এসেসমেন্ট কমিটি ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে প্র্যাকটিস এন্ড এসেনশিয়েলস অব বিএনকিউএফবি ও বিএসি কোয়ালিটি স্ট্যান্ডার্ড অব দ্যা সিএসই ডিপার্টমেন্ট (Practices and Essentials of BNQF and BAC Quality Assurance Standard of the Department of CSE) বিষয়ক দিনব্যাপী কর্মশালা সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন্স ফ্রেমওয়ার্ক ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক নির্ধারিত একাডেমিক মানদণ্ড সমূহ এ বিভাগে কতটুকু বাস্তবায়িত হচ্ছে বা হয়েছে তা উপস্থাপন করায় ছিলো এ কর্মশালার উদ্দেশ্য ।

কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মোজাম্মেল হক এবং বিশেষ অতিথি ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল মনসুর চৌধুরী। আরও যুক্ত ছিলেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. ইসরাত জাহানসহ শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, একটি প্রতিষ্ঠানের ভিত্তি হলো শিক্ষার গুণগত মান ও বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা। স্ট্যান্ডার্ড বজায় রাখতে পারলেই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। এসময় তিনি শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের উন্নতির জন্য সেলফ এসেসমেন্ট কমিটির প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

কর্মশালায় দুটি টেকনিক্যাল সেশনে বিভাগের বাস্তবায়ন সম্পর্কিত উপস্থাপনা অন্তর্ভূক্ত ছিল। মোট ছয় জন উপস্থাপক তাদের মূল্যবান মতামত উপস্থাপন করেন। আলোচকবৃন্দ কম্পিউটার সায়েন্স বিভাগের পরিচালনা, দায়িত্ব, স্বায়ত্তশাসন, পাঠ্যক্রম, ছাত্রছাত্রী ভর্তি, গবেষণা ইত্যাদি সংক্রান্ত তথ্য বিস্তারিত ও নিখুঁতভাবে তুলে ধরেন।

সমাপণী সেশনে কর্মশালার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বক্তব্য রাখেন অধ্যাপক সরওয়ার জাহান ও অধ্যাপক ড. ইসরাত জাহান। তারা বলেন, “নিজেদের স্বতন্ত্রভাবে এবং সম্মিলিতভাবে উন্নত করার জন্য এটি একটি সুযোগ যা অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক দেওয়া হয়েছে। এর পর অধ্যাপক ড. আবুল মনসুর চৌধুরী সংশ্লিষ্ট বিষয়ে কর্মশালার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। বিভাগীয় প্রধান মো. মো. জাহাঙ্গীর আলম সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

এই বিভাগের সব খবর

অবশেষে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিতর্কের জন্ম দেওয়ার দুই দিন পর অবশেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন ঢাকা-৬...

প্রাপ্তবয়স্কদের ৩০ শতাংশই আর্থ্রাইটিসে ভুগছেন : চট্টগ্রামে সেমিনার

দেশে ১৮ বছর বা তার বেশি প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রায় ৩০ দশমিক ৪ শতাংশ মানুষ কোনো না কোনো ধরনের মাস্কুলোস্কেলেটাল বা আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছেন। তাদের...

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে নিজের দল বিএনপির কোনো চাপ ছিল না বলে দাবি করেছেন ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, দল চায়নি, বরং একটি...

সর্বশেষ

অবশেষে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিতর্কের...

প্রাপ্তবয়স্কদের ৩০ শতাংশই আর্থ্রাইটিসে ভুগছেন : চট্টগ্রামে সেমিনার

দেশে ১৮ বছর বা তার বেশি প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রায়...

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে নিজের দল বিএনপির...

বিয়ে করতে এক বছর বিজয়ের পেছনে লেগে ছিলেন রাশ্মিকা

বিজয় দেবরাকোন্ডা আগে বিয়ের প্রস্তাব দেবেন—এমন অপেক্ষায় মোটেই বসে...

উন্নয়নের প্রয়োজনে যেন প্রকৃতি ধ্বংস না হয়: স্মৃতিস্তম্ভ উদ্বোধনে প্রধানমন্ত্রী

যেকোনো স্থাপনা নির্মাণের সময় স্থপতি ও প্রকৌশলীদের প্রকৃতির সুরক্ষায়...

চট্টগ্রাম ও ঢাকায় একদিনে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

চট্টগ্রাম ও ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ৫...