শনিবার, ৮ আগস্ট ২০২৬

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পেস বোলিং অলরাউন্ডার চৌধুরি এমডি রিজওয়ানের বোলিং নৈপুণ্যে এবং দুই ব্যাটার শাহাদাত হোসেন ও ইরফান শুক্কুরের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকায় চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল। লিগ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আজ বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকাকে (ইউএসএসএ)।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে ৭ উইকেটে হারলেও, পরের ম্যাচে ইউএসএসএকে বৃষ্টি আইনে ২৬ রানে হারায় বাংলাদেশ। ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠল তারা। ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আগামী ১২ আগস্ট প্রিটোরিয়ার টুকস ওভালে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রিটোরিয়ায় টস হেরে প্রথমে ব্যাট করে ৩৩ দশমিক ৫ ওভারে ১৬৬ রানে অলআউট হয় ইউএসএসএ। দলের হয়ে ডেভিড টিগার ৫৭ বলে ৭২ এবং লুডউইচ শুল্ড ৫১ রান করেন। বাংলাদেশের রিজওয়ান ৬ দশমিক ৫ ওভার বল করে ৮ রানে ৪ উইকেট নেন। এছাড়া রোহানাত দৌল্লা বর্ষন ও আমিনুল ইসলাম ২টি করে উইকেট নেন।

জবাবে ১১ রানে ২ উইকেট এবং ৭৮ রানের তৃতীয় উইকেট পতনের পর মারমুখী ব্যাটিংয়ে ২২তম ওভারেই বাংলাদেশের জয় নিশ্চিত করেন অধিনায়ক শাহাদাত ও শুক্কুর।

১২টি চার ও ১টি ছক্কায় শাহাদাত ৫৬ বলে ৭৩ এবং ৭ চার ও ৩ ছক্কায় ৩৯ বলে অপরাজিত ৫৮ রান করেন শুক্কুর। আগামী ৯ আগস্ট একই ভেন্যুতে লিগ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

এই বিভাগের সব খবর

আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই

হুথিদের হামলা এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতার মধ্যে শুক্রবার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের...

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত...

উস্তাদ আজিজুল ইসলাম ও খালেদা আউয়ালকে সম্মাননা প্রদান

চট্টগ্রাম একাডেমির ২৫ বছর পূর্তি উৎসবে গতকাল শুক্রবার দ্বিতীয় দিনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেছেন, চট্টগ্রাম একাডেমি চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের বিষয়গুলো চিহ্নিত...

সর্বশেষ

আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই

হুথিদের হামলা এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতার...

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী...

উস্তাদ আজিজুল ইসলাম ও খালেদা আউয়ালকে সম্মাননা প্রদান

চট্টগ্রাম একাডেমির ২৫ বছর পূর্তি উৎসবে গতকাল শুক্রবার দ্বিতীয়...

শুরুতে ১২০ টাকা পারিশ্রমিক পেতেন মারিয়া নূর

প্রায় দুই বছর পর দেশে ফিরেছেন জনপ্রিয় উপস্থাপিকা মারিয়া...

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, উজ্জীবিত নেতাকর্মীরা

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে আসছেন...

ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে...