চট্টগ্রাম থেকে ৪১৭ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে প্রথম হজ ফ্লাইট ছেড়ে গেছে।
বুধবার দুপুর পৌন ২টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট মদিনা বিমান বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিমানের মহাব্যবস্থাপক, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক, আটাব নেতা ও স্বজনরা এসময় তাদের বিদায় জানান।
বিমান বন্দরের স্টেশন ম্যানেজার উইং কমান্ডার ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, দুপুর পৌনে ২টার দিকে হজযাত্রীদের নিয়ে বিমান বাংলাদেশের বিমানের বিজি-৩২১১ ফ্লাইটটি ছেড়ে গেছে। বিকেল ৫টার দিকে মদিনা বিমান বন্দরে অবতরণ করবে।
উল্লেখ্য, চট্টগ্রাম থেকে ৫ হাজার ২শ হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এবার সৌদি আরব যাবেন। বাংলাদেশ বিমান ১১টি ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন করবে। ডেডিকেটেড ফ্লাইটগুলোর মধ্যে হজযাত্রী নিয়ে দুটি ফ্লাইট মদিনায় যাবে। বাকি ৯টি ফ্লাইট জেদ্দা বিমানবন্দরে যাবে।

