চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাস্থ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দৌলতপুর আব্দুল বারী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব হামিদুর রহমানকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।
আজ সোমবার ৩ আগস্ট চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কর্তৃক অনুমোদন সাপেক্ষে বিদ্যালয় পরিদর্শকক প্রফেসর মোঃ আবুল কাসেম-এর সই করা দৌলতপুর আব্দুল বারী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়।
নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি জনাব হামিদুর রহমান বলেন, দৌলতপুর আব্দুল বারী চৌধুরী উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি এ অঞ্চলের ভবিষ্যৎ নির্মাণের কেন্দ্র। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় রেখে একটি সুন্দর ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো।

