বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

হোয়াইট হাউসে যাচ্ছেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন আরও জোরালোভাবে পাওয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার হোয়াইট হাউসে যাচ্ছেন।

এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন কিয়েভ ও মস্কো উভয়েই দূরপাল্লার হামলা বাড়িয়েছে এবং যুক্তরাষ্ট্রের উদ্যোগে শুরু হওয়া কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে আছে। রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর চার বছরেরও বেশি সময় পরও যুদ্ধের অবসানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জেলেনস্কি ও ট্রাম্পের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের মধ্যে রয়েছে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন প্রেসিডেন্ট তার ইউক্রেনের প্রেসিডেন্টের প্রতি তুলনামূলকভাবে বেশি সহানুভূতিশীল মনোভাব দেখিয়েছেন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা গত শুক্রবার এএফপিকে জানান, মঙ্গলবার ওয়াশিংটনে দুই নেতার বৈঠক হবে। একই দিনে ইউক্রেনের ঘনিষ্ঠ সমর্থক প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণ অনুষ্ঠানও হওয়ার কথা রয়েছে।
গ্রাহাম চলতি মাসে ৭১ বছর বয়সে মারা যান।

জেলেনস্কি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তার দলের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছি।’
তিনি আশা প্রকাশ করে বলেন, ওয়াশিংটন ‘ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখবে এবং আমরা যেন মর্যাদাপূর্ণ শান্তির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটাতে পারি।’

গত বছরের জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর থেকে ট্রাম্প মূলত কিয়েভে সরাসরি মার্কিন অস্ত্র সরবরাহ অনেকাংশে বন্ধ করে দিয়েছেন এবং এর পরিবর্তে পিইউআরএল কর্মসূচি চালু করেছেন, যার আওতায় ইউরোপীয়রা অস্ত্র কিনে ইউক্রেনে সরবরাহ করতে পারে।

তবে যুক্তরাষ্ট্র এখনো ইউক্রেনের অন্যতম বড় মিত্র। বিশেষ করে গোয়েন্দা তথ্য সরবরাহ এবং যুদ্ধক্ষেত্রে সেনাদের যোগাযোগের জন্য স্টারলিংক স্যাটেলাইট ব্যবস্থায় প্রবেশাধিকার দেওয়ার ক্ষেত্রে ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এই বিভাগের সব খবর

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আঙুলের চোটের কারণে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকালে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করে বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের টেকসই সংস্কৃতি গড়ে তোলাই নির্বাচন কমিশনের (ইসি) মূল...

সর্বশেষ

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়,...

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে  জাপানের বিশ্বখ্যাত পোশাক...

রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে অস্ত্রের মুখে...