মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

দুদক-এর পাবলিক প্রসিকিউটর এস এম আবুল কালাম (আজাদ) বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আয়বহির্ভূত সম্পদের অভিযোগে এস কে সুরকে নিজের ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণ ২১ কার্যদিবসের মধ্যে দাখিলের নোটিশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি।

এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদক-এর উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে ২০২৫ সালের ৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদক-এর উপপরিচালক মো. আহসান উদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

গত ২০২৫ সালের ৬ নভেম্বর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে সাতজন সাক্ষীর মধ্যে সাতজনেরই আদালতে সাক্ষ্য প্রদান করেন।

২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুর চৌধুরীকে গ্রেফতার করে দুদক। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন।

এই বিভাগের সব খবর

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন (ইসি)’র প্রতিনিধি দল বৈঠকে বসেছেন। আজ...

হোয়াইট হাউসে যাচ্ছেন জেলেনস্কি

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন আরও জোরালোভাবে পাওয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার হোয়াইট হাউসে যাচ্ছেন। এই সফর এমন এক সময়ে...

চট্টগ্রাম বন্দর পরিদর্শনে কিউ টার্মিনালসের প্রতিনিধিদল

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বন্দর টার্মিনাল অপারেটর প্রতিষ্ঠান কিউটার্মিনালস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্কো নিলসেনের নেতৃত্বে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গতকাল সোমবার চট্টগ্রাম...

সর্বশেষ

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রধান...

হোয়াইট হাউসে যাচ্ছেন জেলেনস্কি

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন আরও...

চট্টগ্রাম বন্দর পরিদর্শনে কিউ টার্মিনালসের প্রতিনিধিদল

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বন্দর টার্মিনাল অপারেটর প্রতিষ্ঠান কিউটার্মিনালস গ্রুপের...

চট্টগ্রামে বিদেশি পিস্তল-গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার

বেপরোয়া চাঁদাবাজি, গোলাগুলি এবং হামলার ঘটনায় নাম আসা শীর্ষ...

আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণ কাজ শুরু, এক লাখের বেশি কর্মসংস্থানের সম্ভাবনা

চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এর নির্মাণকাজের...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...