রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

১৯ চলচ্চিত্র পেল সরকারি অনুদান

- Advertisement -
Single page 1st Paragraph

চলচ্চিত্রে ২০২১-২২ অর্থ বছরের জন্য সরকারি অনুদান প্রাপ্তদের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ১৯ জনকে ১২ কোটি ১৫ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।

এক প্রজ্ঞাপনের মাধ্যমে বুধবার (১৫ জুন) অনুদানের পরিমাণ ও অনুদান প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে ১৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কথা উল্লেখ আছে।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’র সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে অনুদান প্রাপ্তদের নামের তালিকা দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

১৯টি চলচ্চিত্রের মধ্যে ১০টি চলচ্চিত্রের প্রতিটি অনুদান হিসেবে পাচ্ছে ৬০ লাখ টাকা করে। ৪টি চলচ্চিত্রের প্রতিটি ৬৫ লাখ টাকা করে। ৭০ লাখ করে পেয়েছে ৪টি চলচ্চিত্র এবং ‘১৯৬৯’ ছবির জন্য সর্বোচ্চ ৭৫ লাখ পেয়েছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। অন্য উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে আলী হায়দার রিজভীর ‘এই তো জীবন’ (৭০ লাখ), মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’ (৭০ লাখ টাকা)।প্রযোজক হিসেবে নাম এসেছে সাবেক তারকা দম্পতি অপু বিশ্বাস ও শাকিব খানের নাম। ছবিগুলো যথাক্রমে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’ ও হিমেল আশরাফের ‘মায়া’। দুটি ছবিই পাচ্ছে ৬৫ লাখ টাকা।মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ৬০ লাখ টাকা অনুদান পাচ্ছে প্রযোজক ও পরিচালক মোহাম্মদ খোরশেদুল আলম খন্দকারের ‘জয় বাংলার ধ্বনি’। একই শাখায় ৬০ লাখ টাকা অনুদানের জন্য নির্বাচিত হয়েছে প্রযোজক ও পরিচালক রফিকুল আনোয়ার রাসেলের ‘একাত্তর করতলে ছিন্নমাথা’।

সাধারণ শাখায় অনুদানের জন্য নির্বাচিত হয়েছে রিফাত মোস্তফার ‘যুদ্ধজীবন’, হাবিবুল ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’, মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’, শামীম আখতারের ‘অতঃপর রোকেয়া’, মাহজাবিন রেজা চৌধুরীর ‘১৯৬৯’; সিনেমাটি পরিচালনা করবেন অমিতাভ রেজা চৌধুরী, মারুফা আক্তার পপির ‘বঙ্গবন্ধুর রেণু’, নাজমুল হক ভূঁইয়ার ‘ডোডো’র গল্প’; সিনেমাটি পরিচালনা করবেন রেজা ঘটক, সঞ্জিত কুমার সরকারের ‘বকুল কথা’; সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন মাসুদ মহিউদ্দীন ও মাহমুদ হাসান শিকদার, কামাল মোহাম্মদ কিবরিয়ার ‘আর্জি’, আলী হায়দার রিজভীর ‘এইতো জীবন’, ছটুক আহমেদের ‘আহারে জীবন’, সারা যাকেরের ‘অন্তর খেলা’; সিনেমাটি পরিচালনা করবেন রতন কুমার পাল, সারোয়ার তমিজউদ্দিনের ‘ভাষার জন্য মমতাজ’, অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’; সিনেমাটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস, শরফ আহমেদ জীবনের ‘বিচারালয়’, শাকিব খানের ‘মায়া’, সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ ও দৌলত হোসাইনের ‘মুক্তির ছোট গল্প’; সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেবন মাসুদ যাকারিয়া চৌধুরী ও আব্দুস সামাদ খোকন।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...