রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে : ফার্নান্দেজ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ফাইনাল লাল কার্ড পাওয়া মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ বলেছেন, শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া হলেও আর্জেন্টিনা বিশ্বকাপে নিজেদের যথাসম্ভব সেরা উপায়ে উপস্থাপন করেছে। খেলোয়াড়রা এবারের আসরে নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছে।

রোববারের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের ম্যাচে নির্ধারিত সময়ের শেষ দিকে স্পেনের ডিফেন্ডার পাউ কুবারসির ওপর কঠোর ট্যাকল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ২৫ বছর বয়সী এই চেলসি মিডফিল্ডার।

ফার্নান্দেজের এই বহিষ্কার ফাইনালে আর্জেন্টিনার মানসিক দৃঢ়তাকে অনেকটাই নড়বড়ে করে দেয়। ম্যাচ শেষে স্পেনের খেলোয়াড়রা শিরোপা উদ্যাপন করার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস তাদের কয়েকজনের উপর চড়াও হয়েছিলেন, যা নিয়ে ফুটবল বিশ্বে চলছে সমালোচনার ঝড়। ম্যাচ-পরবর্তী অপ্রীতিকর ঘটনার জেরে সম্ভাব্য শৃঙ্খলাভঙ্গের তদন্তও শুরু করেছে ফিফা।

এ ছাড়া স্পেনের খেলোয়াড়রা যখন পদক ও ট্রফি গ্রহণ করছিলেন, তখন আর্জেন্টিনার খেলোয়াড়রা তাদের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়েছিলেন।

ইংল্যান্ডকে সেমিফাইনালে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়রা ‘মালভিনাস বা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’ লেখা একটি ব্যানার প্রদর্শন করেও বিতর্কের জন্ম দেন।

ফার্নান্দেজ ইনস্টাগ্রামে এক বার্তায় বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্সের পক্ষে কথা বলেন। তবে তিনি নিজের লাল কার্ডের প্রসঙ্গ উল্লেখ করেননি। তিনি লিখেছেন, “সময় যত যায়, ততই বোঝা যায় যে শুধু একটি ফলাফলের চেয়েও অনেক বড় কিছু রয়েছে। বহু বছর ধরে এই দলটি সম্ভাব্য সেরা উপায়ে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছে। এই দল শিখিয়েছে, প্রতিদ্বন্দ্বীতা মানে শুধু জয় নয়, বরং জার্সির জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেওয়া এবং কখনোই হাল না ছাড়া।”

ফার্নান্দেজ ২০২২ সালে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলেরও সদস্য ছিলেন, যারা ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল।

কিন্তু টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যাবার পিছনে তার লাল কার্ডের ঘটনা বারবার সকলের সামনে চলে আসছে। ফার্নান্দেজের বহিষ্কারের পর অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে স্পেন শিরোপা জয় করে। আর্জেন্টিনার অতিরিক্ত রক্ষণাত্মক কৌশলের কারণে ফাইনালটি ছিল বেশ নিষ্প্রাণ।

ফার্নান্দেজ বলেন, “এমন একটি দলের অংশ হতে পারা আমার জন্য গর্বের, যে দল সবসময় নিজেদের সেরাটা দিয়েছে, সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বীতা করেছে এবং গর্ব, বিনয় ও অঙ্গীকারের সঙ্গে এই জার্সির মর্যাদা রক্ষা করেছে।”

তিনি আরও বলেন, “আর্জেন্টিনার সব সমর্থককে আমি ধন্যবাদ জানাতে চাই। প্রতিটি ম্যাচে আমাদের পাশে থাকার জন্য, ভালোবাসার জন্য, নিঃশর্ত সমর্থনের জন্য এবং বিশ্বের যেখানেই খেলি না কেন আমাদের ঘরের মতো অনুভব করানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নিজ দেশের জার্সি পরা আমার ক্যারিয়ারের সর্বোচ্চ সম্মান, আর যখনই এই জার্সি গায়ে চাপানোর সুযোগ পাব, প্রতিবারই নিজের সর্বস্ব উজাড় করে দেব।”

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...