সোমবার, ২৯ জুন ২০২৬

শাহবাগে মোটর বাইককে ট্রাকের ধাক্কা, বাবা-মেয়ে ও ছেলে আহত 

- Advertisement -
Single page 1st Paragraph

রাজধানীর শাহবাগের হাইকোর্ট মোড়ে ট্রাকের ধাক্কায় মোটর বাইক আরোহী স্কুল পড়ুয়া দুই সন্তানসহ বাবা আহত হয়েছেন। তিনজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (১৫ জুন) সকালে দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে স্কুলে যাওয়ার এ ‍দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, মাকসুদুল কায়ছার রয়েল (৪৫), মেয়ে রোজমি জাহান রাফা (১৩) ও ছেলে তানভির আহামেদ (৯)। তারা যাত্রাবাড়ীর বিবির বাগিচার বাসিন্দা।

আহত মাকসুদুল কায়ছার রয়েল বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার। রাফা বি এফ শাহিন স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী ও তানভির ৩য় শ্রেণির ছাত্র। যাত্রাবাড়ির বাসা থেকে সকালে মাকসুদুল কায়ছার মোটরসাইকেলে ক্যান্টনমেন্ট বি এফ শাহীন স্কুল কলেজের উদ্দেশ্যে বের হন। পরে পথে তারা দুর্ঘটনার শিকার হন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, বাবা-মেয়ে দু’জনের অবস্থা আশংকাজনক।তিনি আরো জানান, হানিফ ফ্লাইওভার হয়ে হাইকোর্টের দিকে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় তারা আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...