মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চট্টগ্রামে স্ত্রীকে হোটেলে নিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় একটি আবাসিক হোটেলে স্ত্রী শাহনাজ বেগমকে (২২) হত্যার দায়ে স্বামী মো. নেজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো.তাজউল ইসলামের আদালত এই রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, নয়জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত স্ত্রী হত্যার দায়ে আসামি মো. নেজাম উদ্দিনকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের সময় আসামি উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১১ সালে পটিয়া উপজেলার মৃত কবির আহমদের ছেলে মো. নেজাম উদ্দিনের সঙ্গে শাহনাজ বেগমের বিয়ে হয়। বিয়ের পর শাহনাজ অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার কথা বলে ২০১২ সালের সেপ্টেম্বর মাসে তাকে পটিয়া থেকে চট্টগ্রাম নগরীতে নিয়ে আসেন নেজাম। তবে হাসপাতালে না নিয়ে নগরীর বহদ্দারহাটের স্বজন সুপার মার্কেট সংলগ্ন হোটেল আল-রেজার ৩১৯ নম্বর কক্ষে ওঠেন তারা।পরে ওই কক্ষ থেকেই শাহনাজের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের বাবা মো. আজগর আলী অভিযোগ করেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ নেজাম উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।  ২০১৪ সালের ১৮ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

এই বিভাগের সব খবর

আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়। এতে হজযাত্রীদের বিমান ভাড়া প্রায় ৩৭ হাজার টাকা কমিয়ে...

প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন দিলো ভারত

ভারত প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকার অনুমোদন দিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, জাপানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদার ‘কিউডেঙ্গা’ টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। তীব্র...

কবিতা গান কথামালায় স্বাধীন এর বর্ষা উৎসব সম্পন্ন

গত ১৮ জুলাই শনিবার স্বাধীন স্বাধীন প্রকাশন ও স্বাধীন জ্ঞানচর্চা কেন্দ্রের উদ্যোগে বর্ষা উৎসব পালন করা হয়। চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে আয়োজিত এই উৎসবে সভাপতিত্ব...

সর্বশেষ

আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। সরকারি...

প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন দিলো ভারত

ভারত প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকার অনুমোদন দিয়েছে। দেশটির...

কবিতা গান কথামালায় স্বাধীন এর বর্ষা উৎসব সম্পন্ন

গত ১৮ জুলাই শনিবার স্বাধীন স্বাধীন প্রকাশন ও স্বাধীন...

মাদ্রিদে প্রায় ২০ লাখ মানুষের উচ্ছ্বাসে ভাসলেন স্পেনের ফুটবলাররা

নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সোমবার দেশে ফিরে মাদ্রিদের রাস্তায় খোলা...

হাটহাজারীতে চা দোকান কর্মচারী কিশোরের আত্মহত্যা

​চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (১৬) নামের এক চা দোকান কর্মচারীর...

কাল দেশে ফিরছেন বাংলার জয়যাত্রার ১৬ নাবিক

প্রায় চার মাস হরমুজ প্রণালিতে অবরুদ্ধ থাকা ‘বাংলার জয়যাত্রা’র...