মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চ্যাম্পিয়ন হয়ে ৬১৫ কোটি টাকা পুরস্কার পেল স্পেন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

২৩তম ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে ৫ কোটি ডলার পেয়েছে স্পেন দল। যা বাংলাদেশি টাকায় প্রায় ৬১৫ কোটি টাকা। গত রাতে অনুষ্ঠিত ফাইনালে স্পেন ১-০ গোলে হারায় আর্জেন্টিনাকে। শিরোপা জিতে বড় অংকের অর্থ পুরস্কার পেল স্প্যানিশরা।

ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্স-আপ হয় আর্জেন্টিনা। তারা পেয়েছে ৩ কোটি ৩০ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০৭ কোটি টাকা।

গত ডিসেম্বরে ফিফা ঘোষণা দিয়েছিলো, ২৩তম ফুটবল বিশ্বকাপে রেকর্ড পরিমাণ প্রাইজানি থাকছে। ৮৭ কোটি ১০ লাখ ডলার নির্ধারন করেছিল ফিফা। যা বাংলাদেশি টাকায় প্রায় ১০ হাজার ৭২৫ কোটি টাকা। যা গত বিশ্বকাপের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি। ২০২২ সালে কাতার বিশ্বকাপের প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার।

গত আসরের শিরোপা জিতে আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার। গতবার রানার্স-আপ দল ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ডলার।

এবার তৃতীয় হওয়া ইংল্যান্ড পেয়েছে ২ কোটি ৯০ লাখ ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫৭ কোটি টাকা। চতুর্থ স্থানে থাকা ফ্রান্স জিতেছে ২ কোটি ৭০ লাখ ডলার।

বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩২ কোটি টাকা।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে, সুইজারল্যান্ড বাদ পড়ে। প্রত্যক দল ১ কোটি ৯০ লাখ ডলার বা প্রায় ২৩৩ কোটি টাকা করে পাবে।

শেষ ষোলো থেকে বাদ পড়ে আট দল- প্যারাগুয়ে, কানাডা, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, মিশর ও কলম্বিয়া। এই আট দলই ১ কোটি ৫০ লাখ ডলার করে পাবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৫ কোটি টাকা।

শেষ ৩২ দলের রাউন্ড থেকে বাদ পড়া ১৬টি দল পাবে ১ কোটি ১০ লাখ ডলার বা ১৩৫ কোটি টাকা।

দলগুলো হল- নেদারল্যান্ডস, জার্মানি, আইভরি কোস্ট, ক্রোয়েশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, ডিআর কঙ্গো, ঘানা, ইকুয়েডর, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, বসনিয়া ও হার্জেগোভিনা, আলজেরিয়া, সেনেগাল, কেপ ভার্দে।

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলগুলোর জন্যও প্রাইজমানি রেখেছে ফিফা। গ্রুপ পর্ব থেকে বিশ্বকাপ শেষ করা উরুগুয়ে, ইরান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, স্কটল্যান্ড, সৌদি আরব, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও, পানামা, জর্ডান, হাইতি, উজবেকিস্তান, তিউনিসিয়া ও ইরাক পাবে ৯০ লাখ ডলার বা প্রায় ১১০ কোটি টাকা।

এছাড়া বিশ্বকাপের শুরুতে প্রস্তুতিমূলক খরচ বাবদ সব দলকে ১ কোটি ৫০ লাখ ডলার করে দিয়েছিল ফিফা।

এই বিভাগের সব খবর

কাল দেশে ফিরছেন বাংলার জয়যাত্রার ১৬ নাবিক

প্রায় চার মাস হরমুজ প্রণালিতে অবরুদ্ধ থাকা ‘বাংলার জয়যাত্রা’র ১৬ নাবিক মঙ্গলবার দেশে ফিরছেন। সোমবার (২০ জুলাই) রাতে ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান...

যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবনে যুগপৎ...

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরো উন্নত এবং সহজ প্রাপ্তি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকারি হাসপাতালে গিয়ে কোনো ভোগান্তি...

সর্বশেষ

কাল দেশে ফিরছেন বাংলার জয়যাত্রার ১৬ নাবিক

প্রায় চার মাস হরমুজ প্রণালিতে অবরুদ্ধ থাকা ‘বাংলার জয়যাত্রা’র...

যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি...

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরো উন্নত এবং সহজ প্রাপ্তি নিশ্চিত...

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ বাংলাদেশের

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী...

চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের মামলায় ২ জনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় প্রায় ১০ হাজার পিস...

চট্টগ্রামে স্কুলছাত্রী আয়নী হত্যা মামলার একমাত্র আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ৯ বছর বয়সী স্কুলছাত্রী আবিদা সুলতানা...