সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামের ১৮ ইউপিতে চলছে ভোট

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৩ টি ইউনিয়নসহ চট্টগ্রামে ৬ উপজেলার ১৮ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে ১৬ টি ইউপিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছেন ভোটাররা। অপরদিকে পটিয়া ও আনোয়ারা উপজেলার দুটি ইউনিয়নে ব্যালট পেপারে ভোট গ্রহণ চলছে। এবার নির্বাচনে ১৮ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৩২১ জন। মোট চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৯৪ জন।

আজ ১৫ জুন, বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরুর কথা জানিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

এদিকে পটিয়ায় উপজেলার ছনহরা ইউপিতে নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় শেষ মুহুর্তে নির্বাচন থেকে ছিটকে গেলেন মামুনুর রশিদ রাসেল। অপরদিকে নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছেন প্রার্থীরা। বিশেষ করে বাঁশখালী উপজেলা প্রায় ১৩ ইউনিয়নে নির্বাচনের নির্বাচনী উত্তাপ এরই মধ্যে ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

এ উপজেলায় ১৪ ইউপিতে নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচন নিয়ে আ.লীগের প্রার্থী মন্তব্য করায় চাম্বল ইউনিয়নের ভোগ গ্রহণ স্থগিত করা হয়।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচনকে ঘিরে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্যের পাশাপাশি টহলে থাকবে র্যাবের টহল টিম। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রটগণ নির্বাচনে দায়িত্ব পালন করবেন। আশা করছি কোনো ধরণের ঝামেলা ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...