বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের ১৬ গেট (জলকপাট) খুলে দেওয়া হয়েছে। বর্তমানে ১৬টি গেট দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এসব গেট খুলে দেওয়ায় প্রবল বেগে পানি আছড়ে পড়ছে কর্ণফুলিতে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহের ভারী বৃষ্টিপাত এবং উজানের ঢলে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ধারণক্ষমতার কাছাকাছি পৌঁছে যায়। এতে হ্রদ-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় হ্রদের পানির চাপ কমাতে বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। যেখানে ১৬টি গেট দিয়ে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।

১৯৬০ সালে কর্ণফুলী নদীতে বাঁধ নির্মাণের মাধ্যমে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। উজান থেকে নেমে আসা পানি ও বৃষ্টির পানি সংরক্ষণ করে সারা বছর এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়।

এদিকে বাঁধের জলকপাট খুলে দেওয়ার পর প্রবল বেগে কর্ণফুলী নদীতে পানি প্রবাহিত হতে দেখা যায়। এ দৃশ্য দেখতে বাঁধ এলাকায় স্থানীয়দের ভিড় জমে। সময়মতো পানি ছাড়ার সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

স্থানীয় বাসিন্দা মো. নাছের খান বলেন, গত বছর পানি ছাড়তে দেরি হওয়ায় আমার দোকানে পানি উঠেছিল। এবার আগেভাগেই পানি ছেড়ে দেওয়ায় ক্ষতির আশঙ্কা কমেছে।

কাপ্তাই নতুন বাজারের ব্যবসায়ী মো. আকরাম হোসেন বলেন, বর্ষা মৌসুম এলেই বন্যার শঙ্কা থাকে। তবে এবার আগেভাগে পানি ছেড়ে দেওয়ায় আমরা অনেকটাই দুশ্চিন্তামুক্ত। এতে সবাই উপকৃত হবে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, গত এক সপ্তাহের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ধারণক্ষমতার কাছাকাছি পৌঁছে যায়। একই সঙ্গে জেলা শহরসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। বাঁধের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে প্রতিবছরের মতো এবারও পানি ছাড়া হয়েছে।

তিনি আরও বলেন, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল। সাধারণত পানির উচ্চতা ১০৭ এমএসএলে পৌঁছালে জলকপাট খোলা হয়। তবে এবার সম্ভাব্য বন্যার ঝুঁকি বিবেচনায় ১০৫ এমএসএলেই বাঁধের জলকপাট খুলে পানি নিঃসরণ শুরু করা হয়েছে।

এই বিভাগের সব খবর

দেশের উন্নয়নে যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের ক্ষমা করবে না : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ যতবার হোঁচট খেয়েছে, বিএনপি বারবার দেশকে সেই সংকট...

পাশে থেকে বাংলাদেশকে যে কেনো সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: সারাহ আলড্রিচ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ আলড্রিচ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে একটি...

লোহাগাড়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত

চট্টগ্রামে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার সকালে লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফিরোজ আহমেদ তৌহিদ...

সর্বশেষ

দেশের উন্নয়নে যারা বাধাগ্রস্ত করবে জনগণ তাদের ক্ষমা করবে না : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির...

পাশে থেকে বাংলাদেশকে যে কেনো সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: সারাহ আলড্রিচ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর...

লোহাগাড়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত

চট্টগ্রামে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। ...

বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না: হাইকোর্ট

শিক্ষা বোর্ডের আপিল ও সালিশ কমিটির পূর্বানুমোদন ছাড়া কেবল...

পার্বত্য চট্টগ্রামের বিদ্যুৎব্যবস্থা আধুনিকায়নে এডিবি’র ঋণ অনুমোদন

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুতের সরবরাহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...