বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মানবসদৃশ রোবট নিয়ে চট্টগ্রামে অনারের নতুন ব্র্যান্ডশপের যাত্রা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে নিজেদের নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। গত বুধবার নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার আখতারুজ্জামান সেন্টারে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই ব্র্যান্ডশপের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন। বিশেষ অতিথি ছিলেন অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন।

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল অনারের তৈরি একটি হিউম্যানয়েড বা মানবসদৃশ রোবট। রোবটটি অনুষ্ঠানে আসা অতিথি ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলে, হাত মিলিয়ে এবং ছবি তুলে সবার দৃষ্টি কাড়ে। অনারের বিভিন্ন স্মার্ট প্রযুক্তি সম্পর্কে তথ্য দেওয়ার পাশাপাশি গ্রাহকদের কেনাকাটায়ও সহায়তা করে এটি। উদ্বোধনের দিন রোবটটির সঙ্গে ছবি তুলতে প্রযুক্তিপ্রেমীদের বেশ ভিড় লক্ষ্য করা যায়। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ফিফা বিশ্বকাপ ২০২৬–এর ট্রিওন্ডা ম্যাচবল জয়ের সুযোগ রেখে একটি বিশেষ গিভঅ্যাওয়ে কার্যক্রমেরও আয়োজন করা হয়।

নতুন এই ব্র্যান্ডশপে বাজেট–বান্ধব বিভিন্ন ডিভাইস থেকে শুরু করে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন–অনারের সব ধরনের অফিশিয়াল স্মার্টফোন পাওয়া যাবে। পাশাপাশি গ্রাহকেরা অনারের বিভিন্ন আইওটি ডিভাইসও এখান থেকে সরাসরি কিনতে পারবেন। এছাড়া উদ্বোধনের দিন অনারের যেকোনো স্মার্টফোন কিনলে র‌্যাফেল ড্রর মাধ্যমে এঙক্লুসিভ উপহার জয়ের সুযোগ পান ক্রেতারা। প্রধান অতিথির বক্তব্যে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন বলেন, গ্রাহকদের জন্য মানসম্মত পণ্য এবং সহজ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে নেওয়া এমন যেকোনো উদ্যোগই ইতিবাচক। আশা করি, এই ব্র্যান্ডশপ চট্টগ্রামের প্রযুক্তিপ্রেমী মানুষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, চট্টগ্রাম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। নতুন এই ব্র্যান্ডশপের মাধ্যমে গ্রাহকেরা অনারের সব অফিশিয়াল ডিভাইস ও সেবা আরও সহজে পাবেন। একই সঙ্গে তারা অনারের নতুন প্রযুক্তি ও এআই–নির্ভর উদ্ভাবনের বাস্তব অভিজ্ঞতাও নিতে পারবেন। একনজরে ব্র্যান্ডশপের ঠিকানা : ডিনস মোবাইল শপ নং–২১ (গ্রাউন্ড ফ্লোর), আখতারুজ্জামান সেন্টার, আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া, চট্টগ্রাম।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...