সোমবার, ২৯ জুন ২০২৬

সড়ক দুর্ঘটনা এড়াতে পথচারী ও চালকদের সচেতনতা জরুরি : চসিক মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সড়ক নিরাপত্তা নগরীর জন্য একটি অগ্রাধিকার বিষয়। সড়কে দুর্ঘটনা এড়াতে গাড়ির গতি নিয়ন্ত্রণের পাশাপাশি সড়ক ব্যবহারকারী তথা পথচারী ও সবধরণের যানবাহন চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টি জরুরি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ব্লমবার্গ ফিনেল থেøাফিসের সাথে সড়ক নিরাপত্তা বিষয়ে আজ মঙ্গলবার সকালে নগর ভবনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় মেয়র এ কথা বলেন।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার জয়নাল আবেদীন, সওজ তত্ত্বাধায়ক প্রকৌশলী মো. জাহিদ হোসাইন, বিআরটিএ পরিচালক সাদিকুজ্জামান ভূঁইয়া, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব খালেদ মাহমুদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাসেম, ব্লমবার্গ ফিনেল থেøাফিসের পরিচালক ক্যালি লারসন, জিআরএসপি ম্যানেজার তাইফুর রহমান, ডব্লিউআরআই প্রতিনিধি ধাওয়াল আছার, প্রিয়াংকা শুক্লান, চেতন পাদ্মাকার, কানিজ ফাতেমা, পিএসসি জ্যেষ্ঠ উপদেষ্টা টম কোরাল, আঞ্চলিক উপদেষ্টা ইলেনা ভেন ডি ব্লাক, কান্ট্রি ম্যানেজার মো. নাসির উদ্দিন, সিনিয়র ভাইটাল স্ট্র্যাটেজির উপ-পরিচালক জিয়াও জিং ওফাং, প্রতিনিধি সারা হোয়াইট হেড, আবদুল গফুর এম বাছানি, জন্স হপকিনন্স ব্লুমবার্গ স্কুল ও পাবলিক হেল্থের প্রতিনিধি নিশাত প্যাটেল, ফুউংফেঞ্জ লি, সিআর পিআরবি পরিচালক ড. সেলিম মাহমুদ চৌধুরী ও কাজী বোরহান উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, ট্রাফিক আইন আছে, কিন্তু প্রয়োগের বিষয়টি যথাযথ হয় না বলে সড়ক দুর্ঘটনারোধ করা সম্ভব হচ্ছে না। ট্রাফিক আইন সঠিকভাবে প্রয়োগ করা, সড়কের নকশা উন্নতকরণ, নিরাপদ অবকাঠামো নির্মাণ, দুর্ঘটনার কারণ সঠিকভাবে পর্যবেক্ষণের বিষয়টিও নজরদারি করতে হবে। এ লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ব্লমবার্গ ফিনেল থেøাফিসের সাথে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, সড়ক ও জনপদ, বিআরটিএসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ের প্রয়োজন। সড়ক দুর্ঘটনাজনিত জীবনহানি এবং শারীরিক ও আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে এনে সড়ক নিরাপত্তা নিশ্চিতে পরিবহণ মালিক, শ্রমিক, যাত্রী সড়ক আইন ও বিধিবিধান জানতে এবং মানতে হবে।
ব্লমবার্গ ফিনেল থেøাফিসের পরিচালক ক্যালি লারসন বলেন, সড়ক নিরাপত্তা সারাবিশ্ব গুরুত্ব দিয়ে অনুধাবন করছে। সড়ক নিরাপত্তা নিয়ে আমরা ৫০টিরও বেশি দেশে কাজ করছি। ইতোমধ্যে আমরা বাংলাদেশের ঢাকা সিটি কর্পোরেশনের সাথে মতবিনিময় ও করণীয় নিয়ে আলোচনা করছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় সড়ক নিরাপত্তার বিষয়ে ১৬টি স্থানের ওপর পরীক্ষা নিরীক্ষা করা হয়। এতে প্রতীয়মান হয়েছে যে, চলক ও পথচারীদের অসতর্কতা, ফিটনেসবিহীন যানবাহন, অনুপযুক্ত সড়ক সর্বোপরি গতি নিয়ন্ত্রণে অবসাবধানতা কারণে বেশিরভাগ দুর্ঘটনা সংঘটিত হয়। আজকের এ মতবিনিময় সভার মধ্যে দিয়ে কিছু করণীয় সুস্পষ্ট হয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...