সোমবার, ১৩ জুলাই ২০২৬

‘শ্রেষ্ঠ সংগঠন’ হিসেবে জাতীয় পুরস্কার পেল মমতা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বেসরকারী উন্নয়ন সংস্থা ‘মমতা’ মা ও শিশু স্বাস্থ্যসেবায় অনবদ্য অবদানের জন্য জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা’র পুরস্কার লাভ করেছে। গতকাল রবিবার রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ পুরষ্কার প্রদান করা হয় মমতাকে। ‘তরুণদের আশা–আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় এবারের বিশ্ব জনসংখ্যা দিবস। অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর নিকট থেকে এ পুরস্কার গ্রহণ করেন মমতা’র প্রধান নির্বাহী, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সমাজসেবক রফিক আহামদ। মমতা ‘শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা’ হিসেবে এ পর্যন্ত ১৮ বার এই গৌরব অর্জণের অধিকারী হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এদিকে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা ক্যাটাগরিতেও ‘শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা’র পুরস্কার লাভ করেছে মমতা। বিভাগীয় শ্রেষ্ঠত্বের পুরষ্কার গ্রহণ করেন মমতা’র উপ–প্রধান নির্বাহী তৌহিদ আহমেদ ও জেলা পর্যায়ের পুরষ্কার গ্রহণ করেন মমতা মাতৃসদনের সিনিয়র কন্সাল্টেন্ট ডা. মোর্শেদা বেগম। শ্রেষ্ঠ সংগঠন হিসেবে জাতীয় পুরষ্কার প্রাপ্তির অভিমত প্রকাশে মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ বলেন, ‘চার দশকেরও বেশি সময় ধরে বেসরকারী পর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবায় নিরলসভাবে কাজ করে মমতা সারাদেশের মধ্যে একটি ব্রান্ড এবং সরকারের সহায়ক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ খাতে চট্টগ্রামে মমতা যুগান্তকারী ভুমিকা পালন করে আসছে, তাই সরকারের নিকট হতে এ স্বীকৃতি অর্জণ আমাদের তথা চট্টগ্রামবাসীর জন্য গৌরব। মমতা’র একার নয় বরং সমস্ত চট্টগ্রামবাসী এর পুরষ্কারের অংশীদার।’

এই বিভাগের সব খবর

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে ‘পরিষ্কার-পরিচ্ছন্ন’ রাখতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, ‘আমাদের দেশটাকে সুন্দর ও নিরাপদ, বাসযোগ্য করে গড়ে তুলতে সকলে মিলে চেষ্টা করতে...

পরিবহন ও প্রতিরক্ষা খাতে সোডিয়াম ব্যাটারির বিপ্লব: জেনারেল মোটরস ও পিক এনার্জির যৌথ উদ্যোগ

মার্কিন অটোমোবাইল জায়ান্ট জেনারেল মোটরস (GM) এবং ব্যাটারি প্রযুক্তি খাতের প্রতিশ্রুতিশীল স্টার্টআপ 'পিক এনার্জি' (Peak Energy)-এর মধ্যে যৌথ উদ্যোগটি বর্তমান জ্বালানি প্রযুক্তির ইতিহাসে একটি...

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া-আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরী আর নেই। আজ সোমবার ভোররাত...

সর্বশেষ

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে ‘পরিষ্কার-পরিচ্ছন্ন’ রাখতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন।...

পরিবহন ও প্রতিরক্ষা খাতে সোডিয়াম ব্যাটারির বিপ্লব: জেনারেল মোটরস ও পিক এনার্জির যৌথ উদ্যোগ

মার্কিন অটোমোবাইল জায়ান্ট জেনারেল মোটরস (GM) এবং ব্যাটারি প্রযুক্তি...

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া-আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শ্রম...

সমন্বয়ের মাধ্যমে চট্টগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ জোরদার

চট্টগ্রাম বিভাগে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে জনজীবন...

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে...