সোমবার, ২৯ জুন ২০২৬

আগামীকাল কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ

- Advertisement -
Single page 1st Paragraph

শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে কুমিল্লা সিটিতে আগামীকাল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সোমবার দিবাগত রাতে প্রচার শেষ হয়।
আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এটি কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) তৃতীয় ভোট। এর আগে দুটি ভোটই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হয়। এবারও আগের ধারাবাহিকতা বজায় রেখে অনুষ্ঠিত হচ্ছে ভোট। তবে ইভিএম নিয়ে প্রার্থীদের অভিযোগ নেই।
এর আগে দু’বার ভোটে বিএনপি সমর্থিত মনিরুল হক সাক্কু মেয়র নির্বাচন হন। এবার নৌকার একক প্রার্থী থাকলেও বিএনপি সমর্থিত দুইজন প্রার্থী নির্বাচনের মেয়র পদে লড়াই করায় নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত কিছুটা বাড়তি সুবিধা পাবেন এমন মনে করছেন কুসিকের সাধারণ ভোটাররা। এ ছাড়া অতীতের যে কোন সময়ের চেয়ে কুমিল্লা আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান অনেক বেশি শক্তিশালী অবস্থানে থাকায় দলীয় প্রার্থীর জয়ের ব্যাপারে অনেকটা নিশ্চিত।
কুসিক নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন স্তরের ৩ হাজার ৬০৮ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে সিটির বিভিন্ন পয়েন্টে ৭৫টি চেকপোষ্ট। ভ্রাম্যমান মোবাইল টিম থাকবে ১০৫টি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে ১২ প্লাটুন, র‌্যাপিড অ্যাকশন ব্যটালিয়ন থাকবে ৩০টিম, অর্ধশত নির্বাহী ও ০৯ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। এর বাইরে সাধারণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে থাকবে যথাক্রমে ২২ ও ২৪ জন করে পুলিশ, আনসার, ব্যাটালিয়ন আনসারসহ গ্রম পুলিশের সদস্য। বলা যায়, পুরো সিটি এলাকা নিরাপত্তার চাদরে মোড়া থাকবে। এই প্রথমবারের মতো কেন্দ্রের বাইরে-ভিতরে বসানো হয়েছে সিসি ক্যামেরা।
নির্বাচনের নিরাপত্তার প্রসঙ্গে কুমিল্লার পুলিশ সুপার বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, নির্বাচনে ৩ হাজার ৬০৮ জন পুলিশ সদস্য মাঠে থাকবেন। তারা কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
র‌্যাব-পুলিশের সহায়তায় কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তন থেকে ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। ১০৫টি ভোটকেন্দ্রের ভোটকক্ষ রয়েছে ৬৪০টি। নির্বাচনের রিটানিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীর কাছ থেকে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসাররা এসব সামগ্রী বুঝে নেন এবং কেন্দ্রে পৌছান।

কুমিল্লা সিটিতে এবারের নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে ১৪৯ জন প্রতিদ্বন্দ্বীতা করছে। কুমিল্লা নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। আর নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুইজন। এবারে ২২ হাজার নতুন ভোটার।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...