বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বান্দরবানে টানা বর্ষণে হেলে পড়েছে বিদ্যুতের খুঁটি, চার উপজেলায় সরবরাহ বন্ধ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন মূল লাইনের একটি খুঁটি হেলে পড়ায় জেলার চারটি উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে বান্দরবান-কেরানিহাট সড়কের রেইচা সড়কের এ ঘটনায় বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

একই সঙ্গে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবায়ও চরম বিঘ্ন সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় মোবাইল ফোনে চার্জ না থাকায় যোগাযোগ ব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছে।

বান্দরবান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী  প্রকৌশলী সৈয়দ আমির হোসেন জানিয়েছেন, ভারী বৃষ্টিতে বান্দরবান কেরানীহাট সড়কের রেইচা এলাকায় মাটি নরম হয়ে মূল বিদ্যুৎ লাইন ৩৩ কেভি সঞ্চালন লাইনের একটি খুঁটি রাস্তার ওপর হেলে পড়েছে।

এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি দ্রুত বিদুৎ সরবরাহ সচল করার জন্য। খুঁটি হেলে পড়ায় বান্দরবান শহরের বড় বাসগুলো চট্টগ্রাম-ঢাকার উদ্দেশ্যে যেতে পারছে না। তবে ওই সড়ক দিয়ে ছোট ছোট গাড়ি যেতে পারছে।

তিনি আরও জানান, রাত ১১টা থেকে ১২টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ সচল করার জন্য আমরা চেষ্টা করছি।

এই বিভাগের সব খবর

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আঙুলের চোটের কারণে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকালে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করে বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের টেকসই সংস্কৃতি গড়ে তোলাই নির্বাচন কমিশনের (ইসি) মূল...

সর্বশেষ

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়,...

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে  জাপানের বিশ্বখ্যাত পোশাক...

রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে অস্ত্রের মুখে...