বোয়ালখালী উপজেলায় মঙ্গলবার (১৪ জুন) বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোহাম্মদ মামুন যোগদান করেন।
গত কয়েক মাস ধরে বোয়ালখালীতে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন বোয়ালখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার।
যোগদান উপলক্ষে বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের কর্মকর্তাগণ নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে বরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বোয়ালখালী সংবাদ সম্পাদক ও বোয়ালখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী ও সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সাহাদাত হোসেন, বোয়ালখালী পৌরসভার মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর, কাউন্সিলর হাজি নাছের আলী, সচিব ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনকে ফুল দিয়ে বরণ করেন।
জানা যায়, আগে তিনি কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এল এ শাখার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে তিনি সন্দ্বীপ উপজেলার সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন করেন।
১৪ জুন মঙ্গলবার থেকে তিনি অফিসিয়ালি দায়িত্ব পালন করছেন।
