বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবন উদ্বোধন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বন্দরের সেবা কার্যক্রমকে আরও আধুনিক, নিরাপদ ও গতিশীল করতে চট্টগ্রাম বন্দরে নতুন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) ভবন উদ্বোধন করা হয়েছে। এটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ৮০ কোটি টাকা।

বুধবার বেলা পৌনে ১২টার দিকে বেলুন উড়িয়ে ও ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান।

বন্দর কর্তৃপক্ষের সদস্য, পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান বলেন, আগে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারটি বন্দরের অভ্যন্তরে অবস্থিত ছিল। ফলে প্রতিদিন হাজার হাজার মানুষকে বিভিন্ন সেবা নিতে বন্দরের ভেতরে প্রবেশ করতে হতো, যা নিরাপত্তা ও কার্যক্রম পরিচালনায় নানা ধরনের জটিলতা সৃষ্টি করত।

তিনি বলেন, নতুন ভবনটি নির্মাণে প্রায় ৮০ কোটি টাকা ব্যয় হয়েছে। ভবনটি থেকে ভাড়া ও বিভিন্ন সেবা বাবদ আয় দিয়ে এক বছরের মধ্যেই নির্মাণ ব্যয় উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

প্রতি মাসে ভবনটি থেকে প্রায় ৫ কোটি টাকা আয় হবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বন্দর নিরাপত্তা বিধিমালা (আইএসপিএস কোড) অনুসরণ করে ভবনটির নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বন্দরের নিরাপত্তা, সেবা সহজীকরণ ও আন্তর্জাতিক কমপ্ল্যায়েন্স নিশ্চিত করতে এই ভবন যুগান্তকারী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২২ সালে ভবনটির নির্মাণকাজ শুরু হয়। পূর্বে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারটি বন্দরের ভেতরে থাকায় প্রতিদিন প্রায় পাঁচ হাজার সেবা গ্রহীতাকে বন্দরের অভ্যন্তরে প্রবেশ করতে হতো। নতুন ভবন চালুর ফলে বন্দরের নিরাপত্তা ঝুঁকি কমার পাশাপাশি সেবা প্রার্থীদের ভোগান্তিও কমবে।

উল্লেখ্য, ভবনের নিচতলায় রিসেপশন ও প্রথম তলায় টোকেন বিতরণ ব্যবস্থা রাখা হয়েছে। ভবনের প্রতিটি তলায় ব্যাংকের বুথ স্থাপন করা হয়েছে।

ভবনের তিনটি তলায় বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হবে।

এছাড়া পঞ্চম ও ষষ্ঠ তলা ভাড়া দেওয়া হয়েছে ও বাকি তিনটি তলা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হবে।

নতুন ওয়ান স্টপ সার্ভিস ভবন চালুর মাধ্যমে বন্দরের বিভিন্ন সেবা এক ছাদের নিচে আরও দ্রুত ও কার্যকরভাবে প্রদান সম্ভব হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...