মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সেন্ট মার্টিনে গভীর সমুদ্রে ভাসমান বোটসহ ১০ জেলে জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সূচনালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এসকল এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদান এবং সমুদ্রে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়া ঘাট থেকে ‘এফবি সামিহা’ নামের একটি ফিশিং বোট ১০ জন জেলেসহ গত বৃহস্পতিবার মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। সোমবার সকাল ৯টায় সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় বোটটির ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। দুপুর ১টায় বোটের একজন মাঝি মোবাইল ফোনে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর কাছে সহায়তা চান। তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড সেখানে উদ্ধার অভিযান চালিয়ে বিকল বোটসহ ১০ জেলেকে জীবিত উদ্ধার করে এবং তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেয়।

উদ্ধারকৃত জেলে ও ফিশিং বোটটি পরে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়। জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা আছে : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে চট্টগ্রাম-৪ আসনে। ফলে এ আসনে নতুন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন...

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে গভীররাতে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ৩টার দিকে কর্ণফুলী চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি আরেকটি...

কর্ণফুলীর তীরে নগর সমপ্রসারণের সকল বাধা অপসারণ করা হবে : সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নব নিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেছেন, ‘কর্ণফুলী নদীর দক্ষিণ (বাম) তীরে নগর সমপ্রসারণের পথে সকল বাধা অপসারণ করা হবে। ৫১০টি...

সর্বশেষ

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা আছে : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, নতুন করে...

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জনকে জীবিত উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে গভীররাতে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার...

কর্ণফুলীর তীরে নগর সমপ্রসারণের সকল বাধা অপসারণ করা হবে : সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নব নিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন...

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়

প্যারাগুয়ের কাছে টাই ব্রেকারে ৪-৩ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ...

উখিয়া সীমান্তে ৬০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজারের উখিয়া সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ৬০...

ঋণখেলাপী হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী...