রোটারি ক্লাব অব চিটাগং রিভার শাইনের ২০২৬–২৭ রোটা বর্ষের ১ম ক্লাব অ্যাসেম্বলি গত ২৮ জুন ক্লাব সভাপতি রোটারিয়ান তাসকিয়া জহুর চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠত হয়। এতে আগামী বর্ষের সভাপতি রোটারিয়ান মোহাম্মদ আজিজুল হক তার বোর্ড কে পরিচয় করিয়ে দেন এবং তার ভবিষ্যৎ ক্লাব কর্ম পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এতে বক্তব্য রাখেন রোটারিয়ান রুহেলা খান চৌধুরী, রোটারিয়ান ডা. এম, এ করিম, রোটারিয়ান সানিউল ইসলাম, রোটারিয়ান হেফাজুতুন নেছা শিলা, রোটারিয়ান এ এইচ এম জাহাঙ্গীর, রোটারিয়ান ডা. নাজ সোহানী সুলতানা।
এছাড়া অতিথি ছিলেন সাংবাদিক শামীম আরা, প্রফেসর ড. এম আতিকুর রহমান, রোটারিয়ার জিয়া উদ্দিন চৌধুরী, সাংবাদিক শামীম আরা লুসি,সাব্বির চৌধুরী, এস.এম.রুপনা, সুনেইরা করিম ও আন্নাফি।ভোট অফ থ্যাংকস প্রদান করেন রোটারিয়ান কাজী মো. আশেকে এলাহী। সভায় বৃক্ষরোপণ কর্মসূচি, চিকিৎসা ক্যাম্প ও বিভিন্ন সেবামূলক কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত হয়।
চিটাগং রোটারি রিভার শাইনের ক্লাব অ্যাসেম্বলি
অনলাইন ডেস্ক

