বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা আছে : অ্যাটর্নি জেনারেল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে চট্টগ্রাম-৪ আসনে। ফলে এ আসনে নতুন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা।

আজ মঙ্গলবার এই আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর শপথ নিয়ে আপিল বিভাগের রায়ের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

এর আগে, ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনের বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন আপিল বিভাগ। ফলে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না তিনি।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ মঙ্গলবার এ রায় দেন। সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এলে নির্বাচন কমিশন আপিল শুনানির শেষ দিন তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে।

সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট হলে হাইকোর্টের আদেশে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকে। তবে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে লিভ টু আপিল করেন একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী।

জামায়াত প্রার্থীর করা লিভ টু আপিল মঞ্জুর করে গেল ৩ ফেব্রুয়ারি আদেশ দেন আপিল বিভাগ। আদেশে বলা হয়, যদি আসলাম চৌধুরী নির্বাচনে প্রার্থী হিসেবে সফল হন, তবে আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনের নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...