সোমবার, ১০ আগস্ট ২০২৬

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে চট্টগ্রামে বিপণন কর্মশালা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে একটি আঞ্চলিক কর্মশালা করেছে কৃষি বিপণন অধিদপ্তর চট্টগ্রাম।

বুধবার (২৪ জুন) চট্টগ্রাম সার্কিট হাউসের সভাকক্ষে আয়োজিত বিপনন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশা।

কর্মশালায় কৃষিপণ্যের বাজারজাতকরণ, সংরক্ষণ, মূল্য সংযোজন এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় জানানো হয়, কৃষি মন্ত্রণালয়ের ‘পার্টনার’ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধি এবং কৃষকদের অধিক মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

এর অংশ হিসেবে কৃষিপণ্য সংরক্ষণের জন্য আধুনিক সংরক্ষণাগার নির্মাণ, কৃষক ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান এবং বিভিন্ন অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। সরকার, বিশ্বব্যাংক ও ইফাদের যৌথ অর্থায়নে ৫ বছর মেয়াদি ৭ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ের এই প্রকল্প কৃষি বিভাগের সাতটি উইংয়ের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক ড. মুহাম্মদ আবদুল্লাহ আল ফারুক এবং কৃষি বিপণন অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সিরাজ উদ্দিন হোসেন।

কর্মশালা শেষে অতিথিরা স্থানীয় উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রীর প্রদর্শনী পরিদর্শন করেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ৫৭টি স্ট্যান্ডিং সাব-কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। এসব সাব-কমিটির মাধ্যমে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন সমস্যা, সংকট...

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকাল সোয়া ৪টায় চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর...

দেশের মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন : ইসি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ৩১ জুলাই পর্যন্ত দেশের মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। তিনি...

সর্বশেষ

চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ৫৭টি...

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন...

দেশের মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন : ইসি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন,...

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন হককে গ্রেফতার...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মাতারবাড়ি আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন। কক্সবাজারের...