সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকচাপায় রিকশাচালকসহ নিহত ২

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের মিরসরাই থানার বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে ব্যাটারিচালিত রিকশাকে একটি পাথর বোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই রিকশাচালকসহ দুই আরোহী নিহত হন। এতে গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।

মঙ্গলবার (১৪ জুন) দুপুর ১টা নাগাদ উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেঁড়ামারা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রুবেল (৩০) স্থানীয় করেরহাট ইউনিয়নের ঘেঁড়ামারা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। অন্যজন একই ইউনিয়নের পূর্ব অলিনগর গ্রামের মো. ইউসুফ। তিনি ব্যাটারিচালিত রিকশার চালক।

আহতরা হলেন, খোরশেদ আলম ও নাজমুল হোসেন। আহতদের মধ্যে প্রথমে দুইজনকে স্থানীয় বারইয়ারহাট পৌর এলাকার একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদুল আলম জানান, আহতদের মধ্যে খোরশেদ ও নাজমুলকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে নাজমুলের অবস্থা আশঙ্কাজনক।

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল চন্দ্র সিংহ জানান, একটি পাথর বোঝাই ট্রাকের চাপায় ব্যাটারিচালিত রিকশার চালক মো. ইউসুফ ও যাত্রী মো. রুবেল ঘটনাস্থলেই মারা যান। বাকি আহত দুই যাত্রীকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত রিকশা ও ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ট্রাকের চালককে আটক করা সম্ভব হয়নি।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...