মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউন, প্রশাসনের দাবি পুরোনো ভিডিও

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে চবি শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মোটরসাইকেল নিয়ে ঘুরতে দেখা যায়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, এটি সাম্প্রতিক কোনো ঘটনার ভিডিও নয়; পুরোনো ফুটেজ নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।

আজ সোমবার ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, শহিদ মিনার ও রেলক্রসিং এলাকায় ৭ থেকে ৮টি মোটরসাইকেল নিয়ে শোডাউন করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ভিডিও ধারণের সময় আশপাশে সাধারণ শিক্ষার্থী বা অন্য কোনো ব্যক্তির উপস্থিতি দেখা যায়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তারা নিশ্চিত হয়েছেন, ভিডিওটি বর্তমান সময়ের নয়। ক্যাম্পাস বন্ধ থাকার সময় লোকচক্ষুর আড়ালে এই শোডাউন দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে সেটি আজ (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে ‘মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জামাত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ এ ধরনের স্লোগান দিতে দেখা যায় তাদের।

ভিডিওতে চবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ারকে নেতৃত্ব দিতে দেখা যায়। এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘৫ আগস্টের সময় ষড়যন্ত্র করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমরা চবি শিক্ষার্থীদের কথা দিয়েছিলাম, আমরা ফিরে আসব। আমরা কথা রেখেছি। চবিকে কোনোদিন জামাত-শিবিরের রাজকারদের মিনি ক্যান্টনমেন্ট বা আঁতুড়ঘর হতে দেব না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘আমরা জিরো পয়েন্ট ও ১ নং গেটের সিসিটিভি রেকর্ড চেক করে গতকাল বা আজকের কোনো শোডাউন পাইনি। এটি অনেক আগের ভিডিও, আজকে পোস্ট করেছে। ধারণামতে, ক্যাম্পাস বন্ধের সময় সকাল বেলা লোকচক্ষুর আড়ালে তাদের কয়েকজন শোডাউন দিয়ে পালিয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘তাদের নেতৃত্ব দেওয়া আবরার শাহরিয়ারের বিরুদ্ধে আমরা রিপোর্ট করেছি। ফুটেজ দেখে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের সব খবর

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) রাষ্ট্রীয় মালিকানাধীন কার্গো জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ (আইএমও: ৯৭৯৩৮২০) সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম...

প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে পৌঁছেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে কুয়ালালামপুর থেকে আজ এখানে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের...

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে ৪ মাত্রার এ কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল...

সর্বশেষ

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং...

প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে পৌঁছেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে...

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২...

ইরানের ওপর তেল নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স...

ফুটপাতে দোকান নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কে ফুটপাত ও পানি চলাচলের ড্রেন...

বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে জাইকার সহযোগিতা চাইলেন চসিক মেয়র

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, সংগ্রহ সক্ষমতা বৃদ্ধি এবং...