সোমবার, ১০ আগস্ট ২০২৬

চট্টগ্রামে র‌্যাব সদস্য হত্যা মামলার আসামি ইমরান গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে আলোচিত র‌্যাব সদস্য হত্যা মামলার আরও এক আসামি মো. ইমরানকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার বিকেলে অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, র‌্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. ইমরান সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে র‌্যাব-৭-এর একটি অভিযানিক দল সীতাকু-ের সলিমপুরের পাথরীঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ইমরান সীতাকুণ্ড উপজেলার পাথরীঘোনা এলাকার ছিন্নমূল ৮ নম্বর সমাজের বাসিন্দা। তার বাবার নাম আজাহার। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, র‌্যাব সদস্য হত্যা মামলার তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার একই মামলায় অভিযান চালিয়ে আলী আকবর নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব। তিনি সীতাকুণ্ড উপজেলার ছিন্নমূল ৪ নম্বর সমাজ এলাকার বাসিন্দা এবং আলী আহমদের ছেলে।

এই বিভাগের সব খবর

চমেকের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের দারুণ উদ্যোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন এবং সেবাগ্রহীতাদের জন্য আরও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে উদ্যোগ নিয়েছে এপিক হেলথ কেয়ার লিমিটেড। এই উদ্যোগের আওতায়...

চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ৫৭টি স্ট্যান্ডিং সাব-কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। এসব সাব-কমিটির মাধ্যমে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন সমস্যা, সংকট...

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকাল সোয়া ৪টায় চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর...

সর্বশেষ

চমেকের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের দারুণ উদ্যোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন এবং...

চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ৫৭টি...

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন...

দেশের মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন : ইসি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন,...

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন হককে গ্রেফতার...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...