শনিবার, ১ আগস্ট ২০২৬

বৈদ্যুতিক গাড়ি নিয়ে সংসদীয় কমিটির পরামর্শ

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও বৈদ্যুতিক গাড়ির যুগে প্রবেশ করতে চলেছে। সেই পরিপ্রেক্ষিতে এবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি পরামর্শ দিলো বিদ্যুৎ বিভাগকে। সম্প্রতি এই মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে ইলেকট্রিক গাড়ির বিষয়ে উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

তবে কেউ যাতে অবৈধভাবে গাড়ি চার্জ করতে না পারে সে বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কমিটি। কমিটির বৈঠকের একটি কার্যপত্র থেকে এসব তথ্য জানা গেছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিশ্বের সঙ্গে তাল মেলাতে বৈদ্যুতিক যানবাহনে যেতে হবে। সে ক্ষেত্রে যানবাহনগুলো ডিজেলে চললে খরচ কত হবে, সিএনজিতে চললে কত এবং বিদ্যুতে কত হবে তার তুলনামূলক রিপোর্ট তৈরি করতে হবে।

গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির অর্ধেক যদি বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর করা হয়, তবে কী পরিমাণ গ্যাস বা ডিজেল সাশ্রয় হবে সেটাও দেখতে হবে বলে জানান তিনি। এতে কার্বন নিঃসরণ কমবে কিনা সেটারও একটি চার্ট করতে হবে। তা দেখেই যাতে বোঝা যায় বৈদ্যুতিক যানবাহনের কী উপকারিতা আছে।

প্রসঙ্গত, বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। দেশটির টেসলা এককভাবে বৈদ্যুতিক গাড়ি বানিয়ে সারা বিশ্বের নজর কেড়েছে। জাপানের টয়োটাও বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে উদ্যোগী হয়েছে। চীন-তাইওয়ানও এ তালিকায় যুক্ত হতে চলেছে।

আমদানিকারকরা বলছেন, দেশে গাড়ি আনার ক্ষেত্রে বড় বাধা হলো কর। সরকার গাড়িতে কর বাড়িয়েছে। আবার সেই কর জ্বালানি আমদানিতে ব্যয় করছে। তবে হাইব্রিড ও নন হাইব্রিড গাড়ি আমদানিতে কিছুটা কর ছাড় আছে। এতে হাইব্রিড গাড়ির দাম কমেছে। কম জ্বালানির এই গাড়ি জনপ্রিয়ও হচ্ছে। এই ধারাবাহিকতা বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে বজায় থাকলেও এটি সহজলভ্য হবে।

জেবি

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...