সোমবার, ১০ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা পতকা জার্সিতে নাম ও ছবি দেওয়ার হিড়িক

 মোহাম্মদ রফিকুল ইসলাম,ফটিকছড়ি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়িতে ছড়িয়ে পড়েছে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা। চারিদিকে উড়ছে ভিনদেশি পতকা,প্রিয় দলের জার্সি পরিধান করে চলাফেরা,আলোচনা,তর্ক বিতর্ক একসাথে খেলাদেখাসহ হৈ হুল্লোড়ে ফুটবল বিশ্বকাপের কলরব সর্বত্রই। হিড়িক পড়েছে প্রিয় দলের জার্সিতে নাম ও নাম্বার লেখা এছাড়া বড় বড় পতকায় নিজেদের ছবি দেওয়ার। সরেজমিনে দেখা যায়,পুরো উপজেলা সেজেছে প্রিয় দলগুলোর পতাকায়। গাছের ডালে,বাড়ির ছাদে,দোকানের সামনে উড়ছে প্রিয় দলের পতকা। বিভিন্নস্থানে প্রিয় দলের(ভিন দেশি পতাকা) পতকায় নিজেদের ছবি দিয়ে বড় বড় বিলবোর্ড,ফেস্টুনের মতো টাঙ্গিয়েছে সমর্থকরা। প্রিয় দলের জার্সি পরিধান করে চলাফেরা করতে দেখা যাচ্ছে অনেককে। জার্সিতে নিজের নাম ও প্রিয় সংখ্যাটি শোভা পাচ্ছে। পাড়া-মহল্লার অলিগলি থেকে শুরু করে হাট বাজারে চলছে সমর্থকদের মধ্যে আনন্দ মিছিল, বাইক শোভাযাত্রা ও তর্ বিতর্ক।বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের কর্মকান্ড লক্ষণীয়। তর্ক বিতর্ক যতই হোক এক সাথে খেলার দেখার আনন্দও উপভোগ করছেন সমর্থকরা। কোথাও কোথাও বড় বড় প্রজেক্টের মাধ্যমে খেলা দেখানো হচ্ছে।

খেলা শেষে খাবারের আয়োজনও থাকছে অনেক জায়গায়। ব্রাজিল সমর্থক মোহাম্মদ মুন্না বলেন জিতলেও ব্রাজিল না জিতলেও ব্রাজিল। ব্রাজিল হচ্ছে ব্রান্ড। আর্জেনন্টিনা সমর্থক আলী নেওয়াজ বলেন,প্রিয় দল হচ্ছে আর্জেন্টিনা। মাঠের সৌন্দর্য হচ্ছে আর্জেন্টিনা। ফুটবল বিশ্বকাপের আমেজ ছড়িয়ে পড়েছে ফটিকছড়ির প্রতিটি গ্রামে।পাড়া-মহল্লায় সাজ সাজ রব পড়ে গেছে। সমর্থকরা নানা আয়োজনে মেতেছেন। উপজেলার নাজিরহাট,বিবিরহাট,নানুপুর, আজাদীবাজার,ভুজপুর,দাঁতমারা, হারুয়ালছড়ি,বাগানবাজারসহ বিভিন্ন এলাকায় খেলা শুরুর আগেই চলছে উত্তপ্ত আলোচনা। কোন দল জিতবে,কোন দল হারবে এসব বিষয় নিয়ে। এক কথায় এখন ফুটবল উন্মাদনায় ফটিকছড়ি। এদিকে ফুটবল উন্মাদনার অংশ হিসেবে জমে উঠেছে পতকা বিক্রি।বেড়েছে বিভিন্ন দেশের ফুটবল দলের পতাকার চাহিদা। স্থানীয় বাজারে ব্রাজিল, আর্জেন্টিনা,ফ্রান্স,জামার্নি,স্পেন সহ অন্যান্য দেশের জার্সি ও পতাকা পাওয়া যাচ্ছে। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা বিক্রিতে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ। ব্যবসায়ীরা জানান, বিশ্বকাপকে কেন্দ্র করে পতাকা বিক্রি জমে উঠেছে। বিশেষ করে তরুণ-যুবকদের মধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার চাহিদা সবচেয়ে বেশি। এছাড়া জার্মানি, ফ্রান্স, স্পেন ও পর্তুগালের পতাকাও বিক্রি হচ্ছে উল্লেখযোগ্যভাবে। ভ্রাম্যমান মৌসুমী পতাকা বিক্রেতা আনোয়ার হোসেন বলেন,ফুটবল বিশ্বকাপ এলেই বিভিন্ন দেশের পতকা বিক্রি করি। কয়েকদিন ধরেই পতাকা বিক্রি করছি। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা। প্রতিদিনই ভালো বিক্রি হচ্ছে। অনেকেই বাড়ি, দোকান ও যানবাহনে লাগানোর জন্য পতাকা কিনছেন। এছাড়া জার্সিতে নিজের নাম ও প্রিয় সংখ্যা লেখারও হিড়িক পড়েছে। নাজিরহাটস্থ নাজিম আর্ট এন্ড ডিজিটাল সাইন এর স্বত্বাধিকারী মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন,আমার এখানে ডিজিটাল মেশিনের মাধ্যমে জার্সির উপর নাম ও সংখ্যা লেখা হয়। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে জার্সিতে নাম ও সংখ্যা লিখেতে যথেষ্ট ভিড় করছে। এদিকে সমর্থকদের জন্য ফুটবল বিশ্বকাপের অন্যতম প্রচার ও আলোচনার মাধ্যম হয়ে উঠেছে ফেসবুক। প্রিয় দলের শক্তিমত্তা প্রকাশ চলছে দারুণভাবে। চলে পোস্ট ও ভিডিও শেয়ার। এ নিয়ে চলে বাগযুদ্ধ ও তর্কবিতর্ক। কৌতুক ও ফানি ভিডিওর মাধ্যমেও চলছে সমর্থকদের লড়াই।

এই বিভাগের সব খবর

চমেকের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের দারুণ উদ্যোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন এবং সেবাগ্রহীতাদের জন্য আরও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে উদ্যোগ নিয়েছে এপিক হেলথ কেয়ার লিমিটেড। এই উদ্যোগের আওতায়...

চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ৫৭টি স্ট্যান্ডিং সাব-কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। এসব সাব-কমিটির মাধ্যমে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন সমস্যা, সংকট...

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকাল সোয়া ৪টায় চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর...

সর্বশেষ

চমেকের সৌন্দর্যবর্ধনে এপিক হেলথ কেয়ারের দারুণ উদ্যোগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সৌন্দর্যবর্ধন, আধুনিকায়ন এবং...

চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ৫৭টি...

বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন...

দেশের মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন : ইসি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন,...

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার

সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন হককে গ্রেফতার...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...