বুধবার, ১৭ জুন ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য বাংলাদেশের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জয় দিয়ে ইতোমধ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ দল। আগামীকাল গ্রুপ-১এ নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগ্রেসরা। অসিদের হারিয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ে চোখ বাংলাদেশের।

লিডসে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

বার্মিংহামে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৯ রান করে টাইগ্রেসরা। নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন বাবেতি ডি লিডে।

বল হাতে মারুফা আক্তার ২টি, ফারিহা তৃষ্ণা-সানজিদা আক্তার মেঘলা-রাবেয়া খান ও রিতু মনি ১টি করে উইকেট নেন।

জবাবে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ৫ বল বাকী রেখে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ^কাপে বাংলাদেশের এটি সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড।

মাত্র ৩২ বলে টি-টোয়েন্টিতে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির দেখা পান জুয়াইরিয়া। হাফ-সেঞ্চুরি করার পরের ডেলিভারিতেই সাজঘরে ফিরেন তিনি। ৩৩ বল খেলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫০ রান করেন এই ডান-হাতি ব্যাটার।

এছাড়া শারমিন আক্তার ৩৭ ও দিলারা আক্তার ২৬ রান করেন।

ম্যাচ শেষে জুয়াইরিয়া বলেন, ‘এটা আমার প্রথম বিশ্বকাপ। ভালোর করার লক্ষ্য ছিল। ওপেনার হিসেবে আমরা পাওয়ার প্লে পুরোপুরি ব্যবহার করতে চেয়েছিলাম। ম্যাচ জয়ের পর আমার সবাই খুশি। পরের ম্যাচেও সর্বোচ্চ দিয়ে ভালো করার চেষ্টা করব।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হলে সেরা ক্রিকেটই খেলতে হবে বাংলাদেশকে। কারন অসিদের বিপক্ষে জয়ের রেকর্ড নেই টাইগ্রেসদের। এখন পর্যন্ত মুখোমুখি হওয়া ৫ ম্যাচের মধ্যে সবক’টিতে হেরেছে বাংলাদেশ।

এছাড়াও বিশ্বকাপে সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া।

২০২০ ও ২০২৩ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের পর ২০২৪ সালের মার্চে প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ঘরের মাঠে অনুষ্ঠিত ঐ তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশের দুঃস্মৃতি দুই বছরেরও বেশি সময় হয়ে গেছে। বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্য পাওয়াই এখন প্রধান লক্ষ্য বাংলাদেশের।

বাংলাদেশের মত জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাকে ৬৫ রানে হারায় তারা।

প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৭২ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ১৬.৪ ওভারে ১০৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া আক্তার, তাজ নেহার।

এই বিভাগের সব খবর

বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন

জেলায় আজ থানচি উপজেলার দুর্গম সীমান্তবর্তী এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার বিজিবি’র আলীকদম...

আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে সবুজ ও টেকসই অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা চালু এবং নবায়নযোগ্য জ্বালানির বাধ্যতামূলক ব্যবহার...

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামের রাউজানে এবার রাশেদ নামে (৪০) এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের উরকিরচর জনকল্যাণ ছাত্র সংঘের...

সর্বশেষ

বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন

জেলায় আজ থানচি উপজেলার দুর্গম সীমান্তবর্তী এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর...

আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে সবুজ ও...

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামের রাউজানে এবার রাশেদ নামে (৪০) এক যুবককে পিটিয়ে...

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭ হাজার ৩...

বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলার রায় বুধবার

বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের...

মাতামুহুরীতে ডোবা থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় নিখোঁজ হওয়ার ৪৫ ঘন্টা পর...